চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল গনি চন্দন, আমরা তোমাকে ভুলে গিয়েছি…

মাহবুব রেজামাহবুব রেজা
৮:১০ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৭
মতামত
A A

আমার বন্ধু ওবায়দুল গনি চন্দন (জন্ম ৩০ আগস্ট, ১৯৭০। মৃত্যু ১৬ আগস্ট, ২০১৪)।  শুধু কি আমার বন্ধু! ওর আরও অনেক পরিচিতি আছে। সদাহাস্য আমার এই বন্ধু নব্বুই দশকের একজন অসম্ভব ভালো ছড়াকার।

চন্দনের সমসাময়িক আরও কয়েকজন মেধাবী ছড়াকার ছিল তবে ও ছিল সবার চেয়ে আলাদা।চন্দনের ছড়া মানে আর দশজনের চেয়ে আলাদা।

আমার বন্ধু শুধু মিলের জন্য মিল দিয়ে ছড়া লিখত না। ওর ছড়া অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সমকালীন এবং প্রাসঙ্গিকও বটে। এখনকার অনেক ছড়াকারকে যেমন মিল দিয়ে মিল দিয়ে ছড়া লেখার জন্য প্রায় রেসলিঙ্গ করতে দেখা যায় , চন্দনের মধ্যে সে ব্যাপারটা একেবারেই ছিল না। সবচেয়ে বড় কথা চন্দন সর্ব অর্থেই ছিল প্রাগ্রসর, আধুনিক।

আমার এই বন্ধু নাট্যকার ।
গীতিকার।
সাংবাদিক।
আজ তিন বছর হল আমার এই বন্ধু নেই।
কি এক অভিমানে চন্দন আমাদের ছেড়ে চলে গেল না ফেরার দেশে।

ওর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করেছে সব সময়। মুখের ওপর অকপট সত্য কথা বলে দিত চন্দন। ঠোঁটকাটা মানুষ হিসেবে চন্দনকে অনেকেই ভীষণ অপছন্দ করত কিন্তু এই একটি কারণে চন্দনকে আমার খুব ভাল লাগত। আমি নিজেও ভাঁজ দিয়ে চলতে পছন্দ করি না, যে কারণে আমাকেও অনেকে অপছন্দ করে (তবে সামনা সামনি এই সত্যটি তারা আমার কাছে সযতনে গোপন রাখে এবং আমার সঙ্গে ভাঁজ দিয়ে চলার চেষ্টা করে)। আমি বুঝি এবং তাদেরকে এড়িয়ে চলি।

চন্দন মারা যাবার পর আমাদের ভেতর সে কি মাতম!

Reneta

চন্দনকে, চন্দনের স্মৃতিকে কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে আমরা মোটামুটি গবেষণা, সেমিনার, স্মরণ সভা করে কেঁদে-টেডে বেশুমার।

তিন বছরের মাথায় আমরা চন্দনকে নির্বিকারচিত্তে ভুলে গিয়েছি, আমাদের সেসব হামলে পড়া, লোকদেখানো আবেগ- ভালবাসা কর্পূরের মতো হাওয়ায় মিশে গেল!
অবশ্য আমাদের আর দোষ কি!
আত্মবিস্মৃত জাতি হিসেবে আমাদের তো ধারাবাহিক সুখ্যাতি আছেই।

ঘুড়ি ।।
ওবায়দুল গনি চন্দন

ঘুড়ির গায়ে পাঞ্জা আঁকা
মাঞ্জা দেওয়া সুতো,
আকাশ ফুঁড়ে উড়ছে ঘুড়ি
হাওয়ায় মেরে গুঁতো।
ঘুড়ির মাথায় মেঘের সাঁকো
নামবে না সে যতোই ডাকো
নাটাই যদিও হাতে
কি আসে যায় তাতে।
রোদের গুঁড়ো ঘুড়ির গায়ে
গোত্তা সে খায় ডানে বাঁয়ে
কে আর থামায় তাকে,
দূরে যেসব গাছ’রা আছে
বললো ঘুড়ি–‘আয় না কাছে’
হাতছানি দেয় ডাকে।
ভুবন চিলের কান্না শুনে
ঘুড়ি হঠাৎ প্রমাদ গুণে
থমকে গেল বুঝি,
চিল বলে যায় ও ভাই ঘুড়ি
আর কতোকাল এমনি উড়ি
শান্তি কোথায় খুঁজি।

বই ।।
ওবায়দুল গনি চন্দন

বইটা ছিল চার ফর্মার,
লেখক টিভির পারফরমার ।
লেখাতো নয় ছাই !
বাক্য গঠন শব্দ প্রয়োগ
মাথা মুন্ডু নাই ।
হায়রে আমার দেশ !
তবু নাকি সেই বইটার
ফার্ষ্ট এডিসন শেষ ।
বলি, বেশ .. বেশ … বেশ ….

চন্দনের দুটো ছড়া পাঠকের জন্য তুলে দিলাম।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র বলছে ‘আলোচনা চলছে’, ইরান বলছে ‘না’: সত্য বলছে কে?

মার্চ ২৫, ২০২৬
ছবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT