রাজনীতি

খালেদা জিয়ার ঈদ পরবর্তী আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার থাকবে। শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। খালেদা জিয়ার আলোচিত ঈদ পরবর্তী আন্দোলনকে লন্ডনে স্বেচ্ছা নির্বাসন হিসেবে উল্লেখ করেন তিনি।

বুধবার দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের দায়িত্ব এক্ষেত্রে সহযোগিতা করা।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঠিক থাকছেনির্বাচন-ওবায়দুল কাদের না। খালেদা জিয়া ঈদ পরবর্তী দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে।

বর্ষার বৃষ্টিপাতকে সড়কের ক্ষতির কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রবল বর্ষণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দায়িত্ব সড়ক ব্যবহারোপযোগী রাখা। কোনোভাবে রাস্তা বন্ধ থাকবে না। এজন্য প্রয়োজনে প্রকৌশলীদের ২৪ ঘন্টা রাস্তায় থাকতে হবে, এটা আমার নির্দেশ।’

বিষয়:ওবায়দুল কাদেরগাজীপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…