চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’-এ চুক্তিবদ্ধ ফেরদৌস-পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

উপন্যাস বা সাহিত্য নির্ভর গল্পে নিয়ে যেসব ছবি নির্মিত হয়, বেশিরভাগই ভিন্নধারার ছবি হয়। বাণিজ্যিক ধারার ছবির দর্শকরা সেসব পছন্দ করতে চান না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বানাচ্ছেন তার নতুন ছবি।

এই ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ধারার হবে বলে জানান নির্মাতা নেয়ামূল। তিনি বলেন, ‘গাঙচিল’ মৌলিক গল্পের ছবি। সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবি। এখানে নাচ-গান, সবকিছুই থাকবে৷ আগামী ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে।

‘গাঙচিল’ ছবিতে অভিনয় করবেন ফেরদৌস এবং পূর্ণিমা। দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে আবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন তারা। সোমবার সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেলে ফেরদৌস ও পূর্ণিমা দুজনেই ছবিতে চুক্তিবদ্ধ হন।

‘গাঙচিল’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন সাগর চরিত্রে এবং পূর্ণিমাকে দেখ যাবে মোহনা চরিত্রে।

চুক্তি স্বাক্ষর শেষে ফেরদৌস বলেন, উপন্যাস-সাহিত্য নির্ভর গল্পে এখন কম ছবি নির্মিত হয়। মৌলিক গল্পের ছবি দর্শক পছন্দ করেন। সেটা মাথায় রেখেই ছবিটি করতে যাচ্ছি। ছবিতে আমি একজন সংবাদ কর্মী হিসেবে হাজির হবো।

ছবিটি নিয়ে আশাবাদী পূর্ণিমা। তিনি বলেন, পাঁচ বছর বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে ফিরছি। আমি চাইছিলাম এই ধরনের গল্পে কাজ করতে। ছবিতে একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করবো। আশা করছি ছবিটি দর্শকরা ভালো ভাকে গ্রহণ করবেন।

Reneta

‘গাঙচিল’ প্রযোজনা করবে নুজহাত ফিল্মস। ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও ছবিতে আরো চমক থাকবে। নির্মাতা নেয়ামূল জানান, আগামীতে মহরত অনুষ্ঠান করা হবে। তখন বাকি শিল্পীদের নাম ঘোষণা করা হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরগাঙচিলনেয়ামূলপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী

আদালতে স্টোকস

পরবর্তী

আদালতে স্টোকস

বঙ্গবন্ধু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতি অমলিন

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT