চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের সুস্থ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে জানি‌য়ে‌ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ।

সোমবার দুপুরের পর ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

‌সোমবার দুপু‌রে ওবায়দুল কাদেরের শা‌রীরিক অবস্থা ও ডাক্তারের সঙ্গে কথা বলা শেষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা জানান।

‌তি‌নি বলেন, ‘রোগী এখন আগের থেকে অনেক ভালো অবস্থায় আছেন। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। আশা করি রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

‌সিঙ্গাপুর নেয়া হ‌বে কিনা এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘এখানে মেডিক্যাল বোর্ড আছে। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আপনাদের দুপুর একটার পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে উনাকে বিদেশে নেয়া হবে কি হবে না।’

ভারত থে‌কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। এ বিষ‌য়ে হানিফ ব‌লেন, ‘তি‌নি আস‌বেন। এছাড়া অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তাররাও আস‌বেন। তারপর সবার সা‌থে মে‌ডি‌ক্যাল বোর্ড ব‌সে সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কী আ‌ছে।’ওবায়দুল কাদের

Reneta

‌তি‌নি আরও ব‌লেন, ‘ডাক্তার আমা‌দের অবগত ক‌রে‌ছেন রোগী ক্রমান্বয়ে উন্ন‌তির দি‌কে। তারা সর্বোচ্চ চি‌কিৎসা দি‌চ্ছেন। এছাড়া সব বি‌শেষজ্ঞ ডাক্তাররা মি‌লে চেষ্টা কর‌ছেন। রোগী দ্রুত যেভা‌বে উন্ন‌তির দি‌কে যা‌চ্ছেন খুব দ্রুত তি‌নি সুস্থ হ‌য়ে উঠ‌বেন ব‌লে আমা‌দের বিশ্বাস। তারপরও মে‌ডি‌ক্যাল বোর্ড এই বিষ‌য়ে সিদ্ধান্ত নেবে।’

রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ’র নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT