চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেনিংয়ে নাঈমের সঙ্গী কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিজ্ঞ দুই ওপেনার ব্যর্থ হলেও তরুণ নাঈম শেখ প্রথম সুযোগেই করেছেন বাজিমাত। ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলেছেন ৬৪ রানের ইনিংস। পাপুয়া নিউগিনি ম্যাচে তার একাদশে থাকা নিশ্চিতই। ওপেনিংয়ে তার সঙ্গী কে হবেন সেটিই এখন দেখার।

টি-টুয়েন্টিতে নাঈম নিয়মিত ওপেনার হলেও বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে তাকে বাইরে রেখে সৌম্য সরকারকে খেলানোয় সমালোচনার ঝড় বয়ে যায়। খোদ বিসিবি সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন দলের কাছে ব্যাখ্যা চান এ সিদ্ধান্তের। পরের ম্যাচেই সৌম্য বাদ, নাঈমকে করা হয় লিটন দাসের সঙ্গী।

তিন ওপেনার নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মধ্যে পরখ করা হয়ে গেছে তাদের সকলকেই। সৌম্য স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রানে আউট হওয়ার পর জায়গা হারান একাদশে। ডানহাতি ওপেনার লিটন দুই ম্যাচেই ব্যর্থ। স্কটল্যান্ডের বিপক্ষে ৫ ও ওমানের বিপক্ষে করেন ৬ রান।

তারপরও লিটনের সুযোগ পাওয়া কতটা যৌক্তিক সে প্রশ্ন উঠতে পারে। এখন দেখার লিটনের জায়গায় সৌম্য ফেরেন নাকি অন্য কাউকে ওপেনিংয়ে নামিয়ে চমকে দেয় বাংলাদেশ।

মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ শুরু বিকাল চারটায়। ওমানের বিপক্ষে জয় স্বস্তি দিলেও বাংলাদেশের আরেকটি পরীক্ষা আজ। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যেতে হারাতেই হবে পাপুয়া নিউগিনিকে।

শুধু হারালেই চলবে না, কিছুটা ব্যবধান রাখতে হবে। কেননা ‘বি’ গ্রুপের বাছাইয়ে অন্য দুই দল ওমান ও স্কটল্যান্ড রানরেটে টাইগারদের চেয়ে বেশ এগিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমান টি-টুয়েন্টিমাহমুদউল্লাহলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT