চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওই সকল কুলাঙ্গারদের জন্য শুধু কিছু সময়ের অপেক্ষা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কর্তব্যপরায়ণতা, সাহসীকতা এবং জনসম্পৃক্ততা দিয়ে শুধু চট্টগ্রাম নয় বরং পুরো পুলিশ বাহিনীর কাছেই এক অনুসরণীয় ব্যক্তিত্ব বাবুল আক্তার।

তাই তার মতো একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করায় সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন পুলিশ সদস্যরাও। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এএসপি জাহেদ পারভেজ চৌধুরী তাদেরই একজন।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে পুলিশের এই কর্মকর্তা লিখেছেন,“বাবুল আক্তার স্যার। বাংলাদেশ পুলিশের হাতে গোনা যে কয়জন অফিসার “লিভিং লিজেন্ড” হিসেবে গন্য হন তাদের মধ্যে অন্যতম। তার জনসম্পৃক্ততা যেকোন রাজনীতিবিদকেও হার মানাবে, অপরাধ উৎঘাটনে তার কৌশল এবং দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ সব অপারেশনের গল্প শুনলে মনে হবে দুর্দান্ত এক ক্লাসিক থ্রিলার!

যার সাথে কিছুক্ষণ গল্প করলে প্রায় সবারই মনে হবে “ইস্ যদি পুলিশ হতে পারতাম”! যে এলাকাতে কাজ করতেন সেখানে তিনিই ছিলেন সবার আস্থার প্রতীক, এমন এক ব্যক্তি যার উপর নিজের নিরাপত্তার জন্য নির্ভর করা যায় ।

অত্যন্ত সদালাপী, সৎ ও সকলের আস্থাভাজন এই স্যারের সহধর্মিণীকে আজ কিছু দুর্বৃত্ত নির্মমভাবে খুন করেছে আল্লাহর রহমতে বেঁচে গেছে বাচ্চাটি।

এই অফিসার তার বাচ্চার স্কুলে লিফট দেওয়ার জন্যও কখনো তার সরকারি গাড়ি দিতেন না, নিয়ম অনুযায়ী বাসায় রানার বরাদ্দ থাকলেও তাদের কখনোই পরিবারের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না !!

নিজে চরম ঝুকিপূর্ণ পেশায় থাকার পরেও স্ত্রী-পুত্রের জন্য অনিয়ম হবে ভেবে নিজের জন্য বরাদ্দ করা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে দিতেন না, তার পেশাদারিত্ব ও মানসিকতা কতটা উচু মাপের এটা হয়তো এ সমাজের বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে না।

আর ওই সকল কুলাঙ্গারদের জন্য শুধু কিছু সময়ের অপেক্ষা, হোক সে জঙ্গি বা ভাড়াটে খুনি, পরিবার হারানোর ব্যথার বেদনার চেয়েও বেশকিছু অপেক্ষা করছে তোদের জন্য …”

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

পরবর্তী

বাংলাদেশে বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

বাংলাদেশে বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বশান্তি রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সৌদি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT