চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৫১২) স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসিহ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Banglabid

বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।
তিনি আজ সন্ধ্যায় মক্কার সাফা প্রাসাদে ওআইসি’র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি জাপান সফর শেষে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে টোকিও হানেদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

Reneta

সৌদি আরব ওআইসি’র এই শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। পবিত্র মক্কা নগরীতে ৩১ মে ও ১ জুন ওআইসি’র ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

শেখ হাসিনা ১ জুন মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।২ জুন সকালে প্রধানমন্ত্রী নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠের উদ্দেশে জেদ্দা থেকে বিমান যোগে মদিনা রওয়ানা হবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে মদিনা থেকে জেদ্দা যাবেন।
৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে জেদ্দা ত্যাগ করবেন।

তিনি, ওইদিন বেলা ১টায় (ফিনল্যান্ড সময়) হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী ২৮ থেকে ৩১ মে জাপান অবস্থানকালে দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের (চার প্রকল্পের জন্য) একটি সহযোগিতা চুক্তি সই হয়। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রী টোকিওতে ২৫তম নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন।

তিনি প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানসহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফরের উদ্দেশে ২৮মে ঢাকা ত্যাগ করেন। তাঁর প্রথম গন্তব্য ছিলো জাপান। পরের গন্তব্য সৌদি আরব ও ফিনল্যান্ড।

১২ দিনের সফর শেষে আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইলাতুল কদর : একটি মহিমাময় রজনী

পরবর্তী

রেকর্ড গড়ে শেষ ষোলোতে ফেদেরার

পরবর্তী

রেকর্ড গড়ে শেষ ষোলোতে ফেদেরার

স্বপ্ন দেখতে প্রস্তুত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT