চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুুলে রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৩ ডিসেম্বর জেরুজালেম বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুুলে পৌঁছেছেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং ৩টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করে।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি, ইস্তাম্বুল কনস্যুলেট জেনারেল মো. মনিরুল ইসলাম এবং ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর আহমেদ হামদি ইউএসটিএ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান। ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবদুল হামিদকে ষষ্ঠ বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি তুরস্ক সফরকালে কনরাড ইস্তাম্বুল বসফোরাসের বাসভবনে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি বুধবার বেলা ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি জেরুজালেম বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং এতে সহিংসতা চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এব্যাপারে জাতিসংঘে একটি প্রস্তাবনা আনতে হবে নতুবা ট্রাম্পের ঘোষণা কেউ মেনে নেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে একতরফাভাবে ‘ইসরাইলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করায় মুসলিম বিশ্বের পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ওআইসি-এর এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Reneta

জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে (আল-কুদস আশ-শরীফ) ‘ইসরাইলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT