চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসিতে বাংলাদেশের জোরালো অবস্থান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ওআইসি সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন শুরু হয়েছে কাজাখস্তানের রাজধানীতে। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের ৮০জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রাষ্ট্রপ্রধান ও মনোনীত প্রতিনিধিরা আছেন। সম্মেলনটি বিজ্ঞানভিত্তিক হলেও সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত রোহিঙ্গা ইস্যুটি আলোচিত হয়েছে। রাখাইন রাজ্যে আগস্টে শুরু হওয়া সহিংসতায় ৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করায় বাংদোশে ঢুকতে বাধ্য হওয়া মোট রোহিঙ্গার সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে ওআইসি সম্মেলনে আলোচনা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক বলে আমরা মনে করি। মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ওই সম্মেলনে বলেছেন, নিজ দেশে রোহিঙ্গাদের ওপর বারবার অত্যাচারের ফলে তাদের অস্তিত্ব যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি বাংলাদেশকে বিপুল সংখ্যক অসহায় রোহিঙ্গার বোঝা বহনের মতো মারাত্মক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। এই মানবিক বিপর্যয়ে সোচ্চার বিভিন্ন মুসলিম দেশ। ওআইসি’র মানবাধিকার বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান আইপিএইচআরসি গত ৫ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে জোরালো প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। সেইসঙ্গে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের আক্রান্ত স্থানে সরেজমিন তদন্ত দাবি করে রোহিঙ্গাদের মানবিক সাহায্য জোরদারে আহ্বানও জানিয়েছে ওআইসি দেশগুলোর সদস্যদের। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে বিষয়টিতে নজর দিতে বলেছে। এমন পরিস্থিতিতে ওআইসি সম্মেলন থেকে রাষ্ট্রপতির জোরালো অবস্থানের মাধ্যমে ইতিবাচক ও কার্যকর কোনো পদক্ষেপ আসবে বলে আমাদের আশাবাদ। এ ধরণের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে আমাদের আরও জোরালো অবস্থান নেয়া দরকার। দীর্ঘমেয়াদি ও জটিল এই পরিস্থিতি সমাধানে দেশের দায়িত্বশীল বিভিন্ন মহল তাদের সর্বশক্তি ও আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখবেন বলে আমরা বিশ্বাস করি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসে কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত

পরবর্তী

র‌্যাঙ্কিংয়ে রাজা ‘বুড়ো’ অ্যান্ডারসন

পরবর্তী
অ্যান্ডারসন ৫০০ উইকেটের জন্য উদযাপন করছেন ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে রাজা ‘বুড়ো’ অ্যান্ডারসন

বাংলাদেশি ক্রিকেটার নাজমুল হাসান উল্লাসে ব্যাট ছুঁড়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে নাজমুলের টানা দুই সেঞ্চুরি

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT