ঐশ্বরিয়াকে নিয়ে কান উৎসবে মাতামাতিটা একটু বেশি-ই। অন্য বছরগুলোর মতো এবারও কানের সেই বিখ্যাত লাল গালিচা দিয়ে হেঁটে যাবেন এই বলিউডসুন্দরী। প্রসাধন সামগ্রীর প্রতিষ্ঠান ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছা-দূত হয়েই এবার কান উৎসবে তার আগমন। এরই মধ্যে ফ্রান্সের কান শহরে পা ফেলে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। একের পর এক অভিনব সাজে দেখা যাচ্ছে তাকে। আর সে ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
তেমনি একটি ছবি পোস্ট করেছে ল’রিয়ালের টুইটার পেজে। সেখানে দেখা যাচ্ছে অন্য এক ঐশ্বরিয়াকে। একদম একা একটা ঘরে চোখ বন্ধ করে বসে আছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। ফ্লোরাল হালকা অফ হোয়াইটের মাঝে কাজ করা পোশাক জড়িয়েছেন গায়ে। পা ঢেকে গেছে সে পোশাকে।
এর মাঝে কাকে যেন একটা উড়ো চুম্বন দিলেন তিনি! সেটা ঠিক বলা মুশকিল। সেটা স্বামী অভিষেক বচ্চনকে নাকি সাগড় পাড়ের শহর কানে এসেও ভক্তদের ভালোবাসা জানাতে ভুললেন না তিনি! ইয়াহু নিউজ।









