চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক জয়ে সাকিবের পাঁচ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৭:৫২ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মিরপুর টেস্টে ইংলিশদের বিপক্ষে ১০৮ রানের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছে সাকিব আল হাসানের ৪ উইকেট। বিশেষ করে ইংলিশদের দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের ৬ উইকেটের পাশাপাশি  সাকিব আল হাসানের ৪ উইকেট টাইগারদের এনে দিয়েছে কাঙ্খিত জয়।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে কুক-ডাকেট জুটিতে একটা সময় ধূসর হতে শুরু করেছিলো টাইগারদের জয়ের স্বপ্ন। কিন্তু ২৪ তম ওভারে ইংলিশদের বিপর্যয়ের শুরু। প্রথম বলেই ডাকেটকে বোল্ড করে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন মিরাজ। এরপরই সাকিব ম্যাজিকের শুরু।

ডাকেট ফেরার ঠিক পাঁচ বল পর বল করতে এসে প্রথম বলেই ইংলিশদের সেরা ব্যাটসম্যান জো রুটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। এরপর খানিকটা বিরতি।  তবে ততোক্ষণে ইংলিশদের আরও চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়েছে মিরাজ। একে একে ফিরে গেছেন গ্যারি ব্যালান্স-মঈন আলি-অ্যালিস্টার কুক এবং জনি বোয়ারস্টো।

এরপরই আবারও সাকিব ঝলক। ৪৩তম ওভারে বল করতে এস বেন স্টোকসকে সরাসরি বোল্ড করে নিজের শিকারে পরিণত করেন। ইংল্যান্ডের এ সফরে টাইগার ভক্তদের চক্ষশূলে পরিণত হওয়া স্টোকসকে ফেরানোর পর সাকিবের সেলিব্রেশনটাও ছিলো  চোখে পড়ার মতো।

৪৩তম ওভারে এক বলে ব্যবধানে আদিল রশিদ এবং জাফর আনসারির উইকেট তুলে নিয়ে টাইগারদের জয়ের বন্দরের কাছাকাছি পৌঁছে দেন সাকিব।এর আগে চট্টগ্রাম ম্যাচে সাকিব তুলে নেন একটি উইকেট।

শেষ ব্যাটসম্যান হিসেবে স্টিভেন ফিনকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে দলকে ১০৮ রানে জয় নিশ্চিত করেন মেহেদি হাসান মিরাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ডমেহেদি হাসান মিরাজসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT