চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যের আহ্বানে গণজাগরণ মঞ্চের কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশান-শোলাকিয়ায় নৃশংস হত্যা ও জঙ্গি হামলা এবং দীর্ঘদিন ধরে দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে শুক্রবার ১৫ জুলাই শাহবাগে নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

আগামীকাল বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে “নিরাপদ বাংলাদেশ চাই” স্লোগানে নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলের কর্মসূচি শুরু হবে বলে গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ প্রসঙ্গে গতকাল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে এক ভিডিওতে বলেন, “গুলশান এবং শোলাকিয়ার হামলা সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। এ আঘাত প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। “

মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “১৫ জুলাই থেকে আমরা রাজপথে নামছি। কেবল ঢাকা নয়, শীঘ্রই সারাদেশের প্রতিটি জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে আমাদের কর্মসূচি থাকবে।”

এর আগে গত ৪ জুলাই গুলশান হামলায় নিহতদের স্মরণে শোক সমাবেশ এবং প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। সেখানে দেশের এই পরিস্থিতির জন্য প্রশাসনের জঙ্গী প্রশ্রয়কে দায়ী করে ইমরান বলেন, আমরা চাই সরকার জঙ্গীবাদ ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার না করে আন্তরিকভাবে সমাধান করবে।

১ জুলাই শুক্রবার গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুলিশের দুইজন শীর্ষ কর্মকর্তা, ৬ হামলাকারীসহ ২৮ জন নিহত হন। এরপর সপ্তাহ না গড়াতেই আবারো শোলাকিয়ায় জঙ্গি হামলায় ২ পুলিশ, ১ জঙ্গিসহ ৪ জন নিহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরন মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT