চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্যবদ্ধ’ জাপায় আবার চেয়ারম্যান এরশাদ

রাহুল রায়রাহুল রায়
১:৫৬ অপরাহ্ন ১৪, মে ২০১৬
রাজনীতি
A A

বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন দলের পুনর্নির্বাচিত চেয়ারম্যান এইচ এম এরশাদ। পার্টির অষ্টম কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান পদ নিশ্চিত হওয়া রওশন এরশাদও একই আহ্বান জানিয়েছেন। দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের ফিরে আসার আহবানও জানিয়েছেন তারা।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জাতীয় পার্টির ৮ম কাউন্সিলে বিভেদ ভুলে দলীয় নেতা কর্মীদের নতুন করে শুরুর আহ্বানও জানান নেতারা।

এ কাউন্সিলে আবারো এরশাদকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। মহাসচিব হয়েছেন রুহুল আমিন হওলাদার। রওশন এরশাদকে করা হয়েছে সিনিয়র কো-চেয়ারম্যান আর জিএম কাদের নির্বাচিত হয়েছেন কো-চেয়ারম্যান হিসেবে।

রওশন এরশাদ বলেন, আমরা এখন জীবনের প্রায় শেষ প্রান্তে, মৃত্যুর আগে একটি শক্তিশালী জাতীয় পার্টিকে আমরা দেখে যেতে চাই। আমি আশা করবো আপনারা ফিরে যাবেন এবং মাটি ও মানুষের কথা শুনবেন এবং লাঙ্গলের কথা তুলে ধরবেন। যেভাবে আমরা জাতীয় পার্টিকে গড়ে তুলতে চাই সেভাবে গড়ে তুলবো।

এর অগে কো-চেয়ারম্যান পদ নিয়ে বিরোধে দুর্বল হয়ে পড়েছিল পার্টির সাংগঠনিক অবস্থা, তবে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করার পর অবসান হয় সেই বিরোধের। কাউন্সিলের বক্তব্যেও ঐক্যের কথাই বললেন নতুন কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এক ও অভিন্ন নেতৃত্বে প্রতি আমাদের সকলের আনুগত্য থাকতে হবে, তাহলেই ঐক্যবদ্ধ একটি জাতীয় পার্টি গড়ে উঠবে। এবং এই পার্টির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক শক্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

জাতীয় পার্টির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালে। ৭ বছর পর হওয়া ৮ম কাউন্সিলে সারাদেশ থেকে আসা নেতা কর্মীদের সঙ্গে যোগ দেন বিদেশী অতিথিরাও। দল পুনর্গঠনের সময়ে দীর্ঘদিন পর একই মঞ্চে রওশনপন্থী হিসেবে পরিচিতরাও।

Reneta

চেয়ারম্যানও বললেন, দল শক্তিশালী করতে যা প্রয়োজন তাই করবেন। নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কথাও বলেন এইচ এম এরশাদ। বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা চলে গেছেন তাদের বলবো, আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আপনারা ফিরে আসুন। 

ধারণা করা হচ্ছে এ কাউন্সিলের মাধ্যমে আসতে পারে নতুন কিছু পদ। কিছু পরিবর্তন আনা হবে গঠনতন্ত্রেও।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় পার্টিরওশন এরশাদহুসেইন মোহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT