চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের কেউই শপথ নিচ্ছে না: রব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঐক্যফ্রন্টের কেউই শপথ নিচ্ছে না বলে জানিয়েছেন জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব৷

আর গতকাল শনিবার মিডিয়ায় ঐক্যফ্রন্ট শপথের বিষয়ে ‘ইতিবাচক ঐক্যফ্রন্ট’ শিরোনামে যে সংবাদ এসেছে তাকে মিডিয়ার ভুল ব্যাখ্যা বলে দাবি করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

রোববার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা৷

এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই বেরিয়ে যান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

মন্টু বলেন, আমরা স্টিয়ারিং কমিটি আজকে বসেছিলাম৷ গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা পরবর্তী কর্মসূচি এখনো ঠিক করিনি। আগামী পরশুদিন আবার বৈঠক হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঠিক হবে। শপথ নেয়ার কোনো কথা কখনো হয়নি৷

‘‘গতকাল কিছু মিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে৷ আমি লিখিত বক্তব্যে স্পষ্ট বলেছি, এই নির্বাচন অগ্রহণযোগ্য। আমরা তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছি। আমরা কখনো শপথ নিব বলিনি। ড. কামাল হোসেন বলেছেন, ইতিবাচক। ইতিবাচক মানে তো শপথ গ্রহণ করা না। ড. কামালের বক্তব্য ভুলভাবে এসেছে।’’

Reneta

এ সময় আ স ম আব্দুর রব বলেন, ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। আর ঐক্যফ্রন্ট ছিলো, আছে, থাকবে।

বৈঠকে ড. কামাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী,মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টশপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মিথের কুমিল্লাকে ১২৮ রানের চ্যালেঞ্জ দিল ওয়ার্নারের সিলেট

পরবর্তী

নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন

পরবর্তী

নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন

ভারত-মমতা ব্যানার্জি-বিজেপি-প্রধানমন্ত্রী-নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী-মোদির রাজনীতিতে খরা

মমতাই হতে পারেন ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী: পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT