চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের ইশতেহার জনগণের সঙ্গে প্রতারণা: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ইশতেহারকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে আওয়ামী লীগ।

সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির এক সংবাদ সম্মেলন থেকে এ মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

তিনি বলেন: ঐক্যফ্রন্টের ইশতেহার দেশের মানুষের সঙ্গে তামাশা করার জন্য। এটা বিশ্বাসযোগ্য নয়। এটা তাদের ভোটের রাজনীতির অপকৌশল৷ দেশের মানুষকে বিভ্রান্ত করতে তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে।

ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া চলমান রাখার ঘোষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন: যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। যুদ্ধাপরাধীদের ২৩ উত্তরসূরিকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। তারা আবার যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে। এটা জাতির সাথে প্রতারণা করা ছাড়া কিছুই না।

ঐক্যফ্রন্টের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা প্রসঙ্গে আবদুর রহমান বলেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত। বিএনপি ক্ষমতায় থেকে হাওয়া ভবনকে দুর্নীতির আখড়ার পরিণত করেছিলো। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে কারাগারে আছেন। ঐক্যফ্রন্টের দুর্নীতিমুক্ত দেশ গড়ার ঘোষণা ভূতের মুখে রাম নাম।

আওয়ামী লীগের এ নেতা বলেন: একটি বিশেষ গোষ্ঠী এখনও নির্বাচনকে বানচাল করতে নানা ধরনের চক্রান্ত- ষড়যন্ত্র করেছে। ড. কামালের নির্বাচন না হওয়ার আশংকায় এ বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। দেশের মানুষ ও ভোটাররা নির্বাচনের জন্য প্রস্তুত। দেশের মানুষ যেকোনো চক্রান্ত রুখে দিবে। দেশের উন্নয়নের কথা চিন্তা করে জনগণ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

Reneta

একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে দোষ আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আবদুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, মোজাম্মেল হক, আহমদ হোসেন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশতেহারএকাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা তানভীর

পরবর্তী

নির্বাচন করতে পারবেন না বিএনপির তিন প্রার্থী

পরবর্তী

নির্বাচন করতে পারবেন না বিএনপির তিন প্রার্থী

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT