চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের অভিযোগ এনডিআইকে খতিয়ে দেখতে বললেন কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) কাছে জাতীয় ঐক্যফ্রন্টের করা অভিযোগ তৃণমূল পর্যায় থেকে খতিয়ে দেখতে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কাদের বলেন, ‘যেসব অভিযোগ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এসেছে; সেগুলোর বাস্তবতা গ্রাউন্ড লেভেলে খতিয়ে দেখার অনুরোধ করবো। এনডিআই একটা সম্ভ্রান্ত প্রতিষ্ঠান।

আওয়ামী লীগের সঙ্গেও এনডিআই’র বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গেও তাদের কথা হবে। তাদেরকে আমরা বাস্তবতা তুলে ধরবো। শুধু ঢাকা সিটি যদি তারা দেখেন, তাহলে বুঝতে পারবেন বাস্তবে ঐক্যফ্রন্টের অভিযোগগুলোর ভিত্তি কতটুকু।

এখন অভিযোগ আর নালিশ ছাড়া ঐক্যফ্রন্টের আর কোনো সম্বল নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এনডিআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে দেশে নির্বাচনী পরিবেশ না থাকা এবং বিরোধীদলের নেতাকর্মীদের গণ-গ্রেপ্তার নিয়ে অভিযোগ করেন।

Reneta

ঐক্যফ্রন্টকে অস্পষ্ট রাজনৈতিক জোট দাবি করে কাদের বলেন, এনডিআই যদি প্রশ্ন করে আপনাদের এই নির্বাচনী ক্যাম্পেইন এ লিডার কে? আপনারা বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবে? তারা উত্তর দিতে পারবে না।

বিদেশিরা নির্বাচনে কোনো প্রভাব রাখবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশিরা আমাদের ভোট দিবে না। আর বিদেশিদের কথাই আমাদের দেশের মানুষ ভোট দিবে না।

‘‘নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে, জোট হয়ে, দল হয়ে এবং ব্যক্তি হিসেবে তাদের অতীত এবং বর্তমান এর প্রতিশ্রুতিগুলো দেশের জনগণ বিচার করবে। তার পরেই তারা ভোটের সিদ্ধান্ত নেবে। আমরা এতটুকু বলতে পারি অতীতের যেকোনো সরকার থেকে আমরা বেটার সরকার।’’

যারা শুধু কমপ্লেইন-ই করবে, কোনো কাজ করবে না তাদের মতো সরকার বাংলাদেশের জনগণ চায় না বলেও দাবি করেন কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT