ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। ৩ নভেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন নৈশভোজ শেষে নেতারা।
এর আগে ঐক্যফ্রন্ট নেতাদের বাসায় নৈষভোজের দাওয়াত দেন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। ডিনারে ড.কামাল হোসেনের নেতৃত্বে অংশ নেন আ স ম আব্দুর রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। অাগত অতিথিদের গামছা দিয়ে স্বাগত জানান কাদের সিদ্দিকী।
এরপর কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন তিনি।







