চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে সম্পাদকদের পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

দেশ ও গণতন্ত্রের স্বার্থে শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে ঐক্যফ্রন্টকে পরামর্শ দিয়েছেন সম্পাদকগণ।  ‍শুক্রবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।

বৈঠক শেষে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন: গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সম্পাদকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আমাদের সময় ডটকমের সম্পাদক সাংবাদিক নাইমুল ইসলাম বলেন: বৈঠকে দেশের চলমান নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা কেমন হবে, অবাধ সংবাদ প্রচারের পরিবেশ কেমন হতে পারে এসব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে থাকা ঐক্যফ্রন্টের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন: সম্পাদকরে সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত সফল হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে তারা নানা পরামর্শ দিয়েছেন। আমরা তাদের পরামর্শগুলোকে গুরুত্ব সহকারে নিয়েছি।

Reneta

জানা যায়, কিভাবে সকল হুমকি মোকাবেলা করে নির্বাচন চলাকালীন পরিস্থিতির সংবাদ অবাধে নিশ্চিত করা যায় সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

ঐক্যফ্রন্টের কর্মসূচির এ ধারাবাহিকতায় পরবর্তীতে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নূরুল কবির, আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, ইনকিলাবের যুগ্ম সম্পাদক মুন্সি আবদুল মান্নান, এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম, সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম প্রমুখ।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজসম্পাদকসম্পাদকদের সঙ্গে মতবিনিময়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT