চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐকমত্য কমিশনের আগামীকালের আলোচনায় অংশ নিবে জামায়াত: প্রেস সচিব

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২৬ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও আগামীকাল অর্থাৎ বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগামীকাল আলোচনায় আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’

জামায়াত কেন মঙ্গলবারের আলোচনায় যোগ দেয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক বলেন, ‘আপনারা এটা জামায়াতকে জিজ্ঞাসা করেন।’

লন্ডনে বিএনপির সঙ্গে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কিনা এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।’

শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের কোনো বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক জানান, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে শফিক বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখছে। সব অংশীজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Reneta

কমিশনের দ্বিতীয় পর্বের আলোচ্যসূচি নিয়ে প্রেস সচিব জানান, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসের মধ্যে আলোচ্য এসব বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি সুরাহায় আসা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীপ্রেস সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT