চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ যেন শায়েস্তা খাঁর আমল

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৮:০৬ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

ইতিহাস থেকে জানা যায়; নবাব শায়েস্তার খাঁর আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেতো। তবে বর্তমান সময়ে এসে তারচেয়েও সস্তায় দামে বিক্রি হয়েছে কয়েকশ কেজি রড আর কাঠ। বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৩শ’ ৭০ কেজি রড আর ৩০ মন কাঠ মাত্র দুই হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি সম্পর্কে একেবারেই তারা কিছু জানেন না।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে অনেক দিনের সুনাম রয়েছে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের। গত ৬ জুলাই জাপানের একটি পরিদর্শন দলের আগমন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এর মিরপুর কেন্দ্রটি। আর এ সুযোগে ৩৭০ কেজি রড আর ৩০ মণ কাঠ বিক্রি করে দেওয়া হয় মাত্র দু হাজার দু’শ টাকায়।

প্রতিষ্ঠানটির প্রধান গেটসহ গুরুত্বপূর্ণ সব জায়গায়ই রয়েছে সিসি ক্যামেরা। কিন্তু কেন্দ্রের উপাধাক্ষ কাজী বরকুতউল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না। কর্তৃপক্ষের অজান্তে মালামাল কিভাবে বাইরে চলে গেলো তা এক বিস্ময়!

বরকুতুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা তেমন কোন তথ্য দিতে পারব না। এ বিষয়টি আমি আসলে আপনার কাছেই শুলাম।

বাংলাদেশ-জার্মান প্রশিক্ষণ কেন্দ্রের কেয়ারটেকার বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ের বিবরণটা আমি পারমিশন ছাড়া দিতে পারব না।

এরই মধ্যে উপাধ্যক্ষকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন। অফিস আদেশে ওইসব মালামাল বাইরে বিক্রির কথাও স্বীকার করা হয়েছে।

অধ্যক্ষ বলেন, এ ব্যাপারে আমি আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি এটার জন্য একটা কমিটিও করে দিয়েছি। এটা হইতে পারে আবার নাও হইতে পারে। তবে আমি খোঁজ পেয়েছি কিছু স্কাব বাহিরে চলে গেছে।

কিন্ত সমাজের ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা সত্যিই অনাকাঙিক্ষত।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবহেলিত শিক্ষার্থীদের জন্য ফেসবুকের প্রোগ্রাম

পরবর্তী

লিবিয়ার দুই প্রতিনিধি নিয়ে বিপাকে বাংলাদেশ

পরবর্তী

লিবিয়ার দুই প্রতিনিধি নিয়ে বিপাকে বাংলাদেশ

সাউথ কোরিয়ার প্রবৃদ্ধি ৬ বছরের মধ্যে সর্বনিম্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT