চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ যেন ফেরার মতো ফেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি টেস্টের চতুর্থ দিন নিজের মতো করে রাঙালেন উসমান খাজা। ২ বছর পর টেস্টে ফেরা ব্যাটার দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার জোড়া শতক আর দৃঢ়তায় অ্যাশেজে টানা চতুর্থ জয়ের মঞ্চ গড়েছে অজিরা।

শনিবার চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। পঞ্চম দিনে জয় পেতে করতে হবে আরও ৩৫৮ রান, হাতে আছে ৯৮ ওভার ও ১০ উইকেট।

সকালে ২৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। মাত্র ১১ রান যোগ করে জ্যাক লিচের উইকেট হারায় ইংলিশরা। দিনের প্রথম ধাক্কাটা আসে নাথান লায়নের বোলিংয়ে।

Banglabid

পরে স্কট বোল্যান্ড আগেরদিনের সেঞ্চুরিয়ান বেয়ারস্টোকে ফেরান ১১৩ রানে। অজিদের হয়ে শেষ আঘাত হানেন বোল্যান্ড। ব্রডকে ফিরিয়ে দিয়ে ২৯৪ রানে আটকে ফেলেন অতিথিদের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে ওয়ার্নারের উইকেট হারায় অজিরা। পরে মার্কাস হ্যারিস, মার্নাশ লাবুশেন এবং স্টিভেন স্মিথ কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি।

শেষে তুমুল প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন এবং খাজা। আগ্রাসী ব্যাটিংয়ে ১৭৯ রানের জুটি গড়েন দুজনে। ৭৪ রানে গ্রিন আউট হন জ্যাক লিচের বলে। খাজা তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। অপরাজিত থাকেন ১০১ রানে। প্রথম ইনিংসে ১৩৭ রান করেন খাজা।

Reneta

পরের বলে অ্যালেক্স ক্যারিকে অলি পোপের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান লিচ। ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক কামিন্স। ৬ উইকেটে ২৬৫ রানে আটকায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি অফস্পিনার জ্যাক লিচ। বাকী ২টি উইকেট মার্ক উডের।

ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮৮ রানের। দিনের শেষদিকে নেমে কোনো বিপত্তি ঘটেনি ইংলিশদের। ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ঘরে ফিরেছে তারা। ২২ রানে অপরাজিত আছেন জ্যাক ক্রলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজাবেয়ারস্টোব্রড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঞ্জাব নির্বাচন থেকে সরে গেলেন সোনু সুদ

পরবর্তী

নতুন শনাক্ত ১১১৬, মৃত্যু ১

পরবর্তী

নতুন শনাক্ত ১১১৬, মৃত্যু ১

মায়ের হাত ধরে ঘরে ফিরলো ছোট্ট ইলহাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT