চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ মাসে আবারো পাকিস্তানে হামলা চালাবে ভারত: কোরেশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত চলতি মাসে আবারো পাকিস্তানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।

রোববার নিজেদের কাছে থাকা ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’র ভিত্তিতে সাংবাদিকদের কাছে এই দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

নিজ শহর মুলতানে কোরেশী বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে ভারত নতুন করে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই তথ্য অনুযায়ী চলতি এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে ভারত এই হামলা চালাতে পারে।

তবে কোন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ করে তিনি হামলার কথা বলছেন, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি কোরেশী।

শুধু বলেন, ‘এই তথ্য জনগণকে জানানোর বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।’

যদিও ইমেইল করে এ বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

Reneta

গত ১৪ ফেব্রুয়ারিতে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সেন্ট্রাল রির্জাভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনেরও বেশি সদস্য নিহত হন। আহত হন আরও অনেকে।

ঘটনার পরপরই এর দায় স্বীকার করে নেয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত। তারপর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

সেই ঘটনার জেরে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়ে সেখানকার একটি জঙ্গি আস্তানায় হামলা চালানোর দাবি করে ভারতের বিমান বাহিনী।

এর পরদিনই ভারতের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করে তার পাইলটকে আটক করে পাকিস্তান। ভারতও পাকিস্তানের একটি এফ-১৬ জঙ্গি বিমান ধ্বংসের দাবি করে।

আটক অবস্থায় সেই পাইলটকে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপাকিস্তানে হামলাভারতশাহ মাহমুদ কোরেশী
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT