চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ভাল হবে, তবে ঝুঁকিও রয়েছে: আইএমএফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০১৮
অর্থনীতি, আন্তর্জাতিক
A A

২০১১ সালের পর চলতি বছরে অর্থাৎ ২০১৮ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির বৈশ্বিক অর্থনীতির আউটলুকে এ তথ্য জানানো হয়।

আউটলুকে বলা হয়, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ। তবে এই সুসংবাদের পাশাপাশি সতর্কও করেছে সংস্থাটি। তারা বলেছে, ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়িক প্রবৃদ্ধি সংকুচিতও হতে পারে।

যুক্তরাজ্যের প্রবৃদ্ধির বিষয়ে আইএমএফ বলেছে, এ বছর দেশটির প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৬ শতাংশ। কিন্তু আগামী বছর দশমিক ১ শতাংশ কমে তা হতে পারে ১ দশমিক ৫ শতাংশ।

বর্তমান পরিস্থিতিতে প্রবৃদ্ধি বাড়ার বিষয়ে কিছু অনিশ্চিয়তা দেখা দেয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিভিন্ন কারণে আন্তর্জাতিকভাবে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হতে পারে। এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কের অবনতি হচ্ছে। এতে ট্যারিফসহ বিভিন্ন শুল্ক বাধায় ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যা আর্থিক বাজারের জন্য ক্ষতিকর। এ জন্য আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলা ভেঙ্গে পড়তে পারে। একই সঙ্গে নতুন প্রযুক্তির গতি কমিয়ে দিবে। এতে পণ্যমূল্য বাড়বে। যার প্রভাব পড়বে ভোক্তাদের ওপর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রপ্তানির চেয়ে আমদানি বেড়ে যাওয়া বাণিজ্য ঘাটতি বেড়েছে। দেশটির উত্তরসুরি রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্য চুক্তি কম হওয়ায় ঘাটতি বেড়েছে। এছাড়া বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র বিভিন্ন সুবিধা নেয়ায় এটা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প এমন আভাসই দিয়েছিলেন।

কিন্তু আইএমএফের প্রধান অর্থনীতি মরিস অবসফেল্ড তা নাকচ করে দিয়ে বলেছেন, কিছু পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে যাবে।

Reneta

তিনি বলেন, এই ঘাটতির মূল কারণ হলো দেশটির আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়া। এছাড়া সাম্প্রতিক কর ব্যবস্থাও ঘাটতি বাড়িয়েছে।

মরিস অবসফেল্ড আরও বলেন, ২০১৭ সালের অক্টোবরে প্রবৃদ্ধি বিষযে দেয়া পূর্বাভাসের তুলনায় এ বছর ইউরোপীয় অঞ্চলে, জাপানে ও যুক্তরাষ্ট্রে কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে।

তবে বিশ্ব বাণিজ্য বাড়াতে ওই প্রতিবেদনে রপ্তানিতে বৈচিত্র্য আনার পরামর্শ দেয়া হয়েছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবৃদ্ধিবাণিজ্য
শেয়ারTweetPin2

সর্বশেষ

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT