চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বছর বিপিএল হচ্ছে না: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্যস্ততা শুরু হয়ে গেছে দলগুলোর। ঘটা করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল রংপুর রাইডার্স। তা নিয়ে অনেক নাটক হয়েছে। দল বদল করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। বিপিএল গর্ভনিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

এরইমধ্যে মঙ্গলবার বোমা ফাটালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। শেখ কামাল ক্লাব কাপের আয়োজক কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘এক বছরে দুই আসর আয়োজন সম্ভব না।’

সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত না থাকলেও মুস্তফা কামাল বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দলসহ পুরোনো পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর শুরুর সময়ও নির্ধারণ করেছে বোর্ড। কিন্তু অর্থমন্ত্রী মনে করেন, একই বছরে অলাভজনক এই টুর্নামেন্ট দুবার আয়োজনের যৌক্তিকতা নেই।

কিছুদিন আগে কুমিল্লার স্বত্বাধিকারী নাফিসা কামাল জানিয়েছিলেন, বিপিএলে লভ্যাংশ বণ্টন জরুরি। তার দাবি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়, রীতিমতো ‘লস প্রজেক্ট’। তিনি আগামী বছর কুমিল্লাকে বিপিএলে রাখবেন কি-না সেই শঙ্কার কথাও জানান।

এদিকে, এবারের মৌসুমে বিপিএলে সাত দল থেকে আট দলের টুর্নামেন্ট হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের সপ্তম আসরটি এবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএলে পরিচালনা কমিটি।

ট্যাগ: বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে আটক বিজিপির চার সদস্যকে হস্তান্তর বুধবার

পরবর্তী

রিফাত হত্যা: সাংসদ পুত্রকে আসামি না করায় ক্ষোভ

পরবর্তী
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

রিফাত হত্যা: সাংসদ পুত্রকে আসামি না করায় ক্ষোভ

সিরিজ নিউজিল্যান্ডের

সর্বশেষ

ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT