চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ ফ্রেন্ড অব নেচার’ পুরস্কার পেলেন মুুুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A
মুকিত মজুমদার বাবু পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘এ ফ্রেন্ড অব নেচার’ পুরস্কার পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ মুুুকিত মজুমদার বাবু।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লুু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দু’টির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অব আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দু’টি পরিবেশ বান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬ বিশিষ্টজনকে ‘এ ফ্রেন্ড অব নেচার’ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ।

পরিবেশবিদ মুুুকিত মজুমদার বাবুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেকা ফেরদৌসী।

মুকিত মজুমদার বাবু 'এ ফ্রেন্ড অব নেচার' পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল কাউন্সিল অব মিস আর্থ বাংলাদেশ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহামুদ। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে আয়োজনের প্রশংসা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে। মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।

ড. হাছান বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার  বিকল্প নেই।

মুকিত মজুমদার বাবু চ্যানেল আই অনলাইন পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ছাড়াও পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিস্কারক ড. মোবারক আহমেদ খান, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ ২০২০ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেমস জগতে মুশফিকের অভিষেক

পরবর্তী

কোভিডমুক্ত বিশ্ব গড়তে টিকা বৈষম্য দূর করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিডমুক্ত বিশ্ব গড়তে টিকা বৈষম্য দূর করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT