১ মিনিট ১৭ সেকেন্ডে বর্তমান সেনসেশন পরীমনি প্রমাণ করল তিনিই আসল হিরো। প্রথমবার অ্যাকশন লেডি পরীমনি।
এরআগে রোমান্টিক লেডি হিসেবে পরিচিত হলেও এবার নিজেকে ভেঙ্গে জাজ-এর আপকামিং ‘রক্ত’ সিনেমায় অ্যাকশন কন্যা হয়ে হাজির হয়েছেন।
গতকাল সোমবার জাজ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘রক্ত’ সিনেমার প্রথম টিজার। আর সেখানেই দেখা গেল ভিলেনের সঙ্গে পরীমনির মার-কাটকাট দৃশ্যে। পুরো এ ছবির ফাইটিং দৃশ্য পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ।
তবে এ অ্যাকশনে নিজেকে প্রস্তুত করতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছিলেন পরীমনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ সিনেমা কোরবানি ঈদে মুক্তি পাবে।
ঢালিউড ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল একটি আইটেম গান রাখা হয়েছে এ ছবিতে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যয়ের কথা ও আকাশের সুরে আইটেম গানটি গেয়েছেন কণিকা কাপুর। এছাড়া গানটি কোরিগ্রাফ করেছেন কলকাতার জনপ্রিয় কোরিগ্রাফার বাবা যাদব।
জাজের অ্যাকশন ধর্মী ছবি ‘অগ্নি’ ‘অগ্নি টু’ র চেয়ে বেশি বাজেটের ছবি ‘রক্ত’ সিনেমায় নায়ক রয়েছে নবাগত রিক্ত রোশন। ছবিটি বাংলাদেশ এবং কলকাতায় মুক্তি দেওয়া হবে।
ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ভারতের অভিনেতা আশীষ বিদার্থী ও বিপ্লব চ্যাটার্জি প্রমুখ।







