দু’জন মেডিকেল রিপ্রেজেন্টটিভ সামাজিকভাবে ম্যাজিস্ট্রেট দ্বারা হেয় হওয়ায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ কেমন বর্বরতা! কোন আইনের বলে ম্যাজিস্ট্রেট দুজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে এভাবে সামাজিকভাবে হেয় করলেন? এই চিন্তাই তো সম্পূর্ণরূপে মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র বিনির্মাণ দর্শনের পরিপন্থী।
এই জমিদারী মানসিকতার ম্যাজিস্ট্রেটের কি আর এক মুহুর্ত সরকারী দায়িত্বে বহাল থাকার যোগ্যতা আছে? আমি তো মনেকরি নাই!
দায়ী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে জরুরী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাই।







