চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারপোর্টে নামলেই গ্রেপ্তার হবেন পি কে হালদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A

বিদেশ থেকে দেশের এয়ারপোর্টে পা ফেলার সাথে সাথেই পি কে হালদারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

বহুল আলোচিত পি কে হালদারের বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আইএলএফএসএল এর পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় পি কে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। যার প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল লিজিং তার গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে গোপনে দেশ ছাড়েন হালদার। পরবর্তীতে জানান যায় শুধু ইন্টারন্যাশনাল লিজিংই নয়, দেশের আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান পি কে হালদারের কারণে দেউলিয়া হতে বসেছে।

এমন বাস্তবতায় নিজেদের টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন। তখন হাইকোর্ট ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন। তবে আদালতের আদেশে দায়িত্ব নেয়ার কছুদিন পর দায়িত্ব ছাড়েন তিনি।

এরপর হাইকোর্ট সাবেক সচিব নজরুল ইসলাম খানকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান নিয়োগ দেন। এরপর পি কে হালদারের সঙ্গে ইন্টারন্যাশনাল লিজিং যোগাযোগ শুরু করে। একপর্যায়ে হালদার ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদের কাছে লিখিত আবেদন করে যে, তিনি নিরাপদে দেশে ফিরে আইএলএফএসএল অর্থ উদ্ধারে সহায়তা করতে চান। পরবর্তীতে আবেদনটি হাইকোর্টে দাখিল করে আইএলএফএসএল।

Reneta

তবে পি কে হালদার কবে দেশে ফিরবেন তা জানাতে বলেন হাইকোর্ট। সে অনুযায়ী হাইকোর্টকে জানানো হয় যে, আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে পি কে হালদার ঢাকা আসার জন্য টিকিট কেটেছেন। ওইদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এসব বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্ট আজ আদেশ দিলেন। এই মামলার শুনানিতে হাইকোর্ট বলেন ‘কোন আত্মসাতকারীরা টাকা ফেরত দিতে চাইলে সেই সুযোগ যেমন থাকা দরকার, তেমনি তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি প্রক্রিয়া অব্যাহত রাখাও প্রয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পি কে হালদারহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা

পরবর্তী

আড়াল ভেঙে দর্শকের সামনে শাহরুখ

পরবর্তী

আড়াল ভেঙে দর্শকের সামনে শাহরুখ

হাসনাইন খুরশেদের রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT