চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এহসানের উপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:৪৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এহসান রফিকের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ দাবিতে আজ রবিবার দুপুরে টিএসসি’র রাজু ভাস্কর্যে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘প্রায়ই ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে শিক্ষার্থীদের হামলা, নির্যাতিত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এতে কাউকে শাস্তি দেয়া হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র তদন্ত কমিটি গঠন করে। কিন্তু কাউকে বিচারের আওতায় আনে না। কেননা যাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, তারা প্রহসনের কাজ করে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা এহসানের উপর হামলার ঘটনার দায়ভার বহন করে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার ও তার চিকিৎসার দাবি জানিয়েছেন।

এই ঘটনায় হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে এবং তার প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে। জানতে চাইলে তদন্ত কমিটির সমন্বয়ক অধ্যাপক সাব্বীর আহমেদকে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গত মঙ্গলবার দিবাগত রাতে এহসান রফিককে মারধর শুরু করে এস এম হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। পরের দিন বুধবারও তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের কারণে একটি চোখে মারাত্মকভাবে আঘাত পান এহসান। গত বুধবার এক সময় পালিয়ে সো ওই কক্ষ থেকে বেরিয়ে আসে।

Reneta

এহসানের বাবা রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার ছেলেটার চোখ নিয়ে অনেক বিপদে আছি। কয়েকজন চিকিৎসক পরিবর্তন করেও কোনো উন্নতি হচ্ছে না ছেলের চিকিৎসা দেশে করাতে পারবো নাকি দেশের বাইরে নিতে হবে তা নিয়ে উৎকণ্ঠায় আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এহসান রফিকছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT