তথ্যপ্রযুক্তি

‘এসো রোবট বানাই’

‘এসো রোবট বানাই’

দেশের প্রথম বিজ্ঞানভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এর প্রথম রোড শো সম্পন্ন হলো। ক্রিড ইউএসএ-এর কারিগরি সহযোগিতায় এবং জিপিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রিয়েলিটি শো’টি চ্যানেল আইতে প্রচারিত হবে।

শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এর প্রথম রোড শো শেষে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা৷ সংবাদ সম্মেলন শেষে প্রতিশ্রুতি অনুযায়ী আটচল্লিশ ঘণ্টায় বানানো চারটি রোবট প্রদর্শন করা হয়৷

আয়োজকরা বলছেন, আগামীর বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে। তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে রোবটের বিকল্প নেই। দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতে এই রিয়েলিটি শো’টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের সাত বিভাগ থেকে বাছাই এর মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:এসো রোবট বানাই চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…