চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেছি ধন্যবাদ জানাতে: হ্যালসল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পদত্যাগের দেড় মাস পর বিসিবি কার্যালয়ে এলেন বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড হ্যালসল। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ফিরে যাওয়ার সময় জানালেন, এসেছেন বিসিবিকে ধন্যবাদ জানাতে।

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাড়ে তিন বছর কাজ করেছেন হ্যালসল। ফিল্ডিং কোচ হিসেবে শুরু করা এই জিম্বাবুইয়ান পরে হন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারী। এ সময়টায় বাংলাদেশ দলকে নিয়ে গেছেন সাফল্যের রাজপথে। পেশাদার কোচ হলেও দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাওয়া যে সহজ কাজ নয় সে চিত্র ফুটে উঠল চোখেমুখে। খুব বিমর্ষ দেখাল তাকে।

‘এসেছি ধন্যবাদ জানাতে,’ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হ্যালসল বলেন, ‘প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়েছে, বোর্ডের অন্যদেরও ধন্যবাদ জানালাম এখানকার সময়টুকুর জন্য। আমি যে কাজটি করতে ভালোবাসি, সেই কাজ করতে তারা আমাকে সাহায্য করেছেন।’

গত মাসের মাঝামাঝি সময়ে বাবার অসুস্থতার কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান হ্যালসল। বিসিবিও তা গ্রহণ করে। তবে গুঞ্জন আছে দলের মাঝে কিছু একটা ঝামেলা পাকিয়েছিলেন তিনি। যে কারণে বিসিবি তাকে চায়নি রাখতে। তবে হ্যালসল জোর দিয়েই বললেন চলে যাওয়ার কারণ পারিবারিক।

‘কারণ পুরোপুরিই পারিবারিক। আন্তর্জাতিক ক্রিকেট অনেক সময় কেড়ে নেয়। পরিবার থেকে দূরে থাকতে হয়। এটিই কারণ।’

Reneta

‘আমি সবসময় চেষ্টা করেছি বাংলাদেশ দলকে সেরাটা দিতে। সিনিয়র ক্রিকেটারদের কারও সঙ্গে আমি কোনো সমস্যা দেখিনি। এসব নিয়ে কিছু জানা নেই আমার,’ বলেন হ্যালসল।

কোচ হিসেবে সুনাম আছে হ্যালসলের। চাকরি পেতে তাই সময় লাগেনি। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের একাডেমি পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ। কোচিং ক্যারিয়ারের লম্বা একটা সময় সাসেক্সে কাটিয়েছেন। আগামী ১ মে থেকে কাজ শুরু করবেন সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিচার্ড হ্যালসললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানীতে বেড়েছে যানজট

জুন ২, ২০২৬

মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

জুন ২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT