এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হচ্ছেন নাজমুল হাসান পাপন। সংস্থাটির নবম সভাপতি হিসেবে দুই বছর মেয়াদে দায়িত্ব নেবেন তিনি।
এসিসি’র সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি থাকবে এমনটা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিসিবি সভাপতির নাম চূড়ান্ত করা হয়।
সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘এসিসিতে সামনের সভাপতি হবে বাংলাদেশ থেকে। ওখানে আমাদের একটা নাম মনোনয়ন করতে হবে। আজকের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে আমার নামটাই পাঠাচ্ছে বাংলাদেশের তরফ থেকে।’
এসিসির বর্তমান সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান।
মাঝখানে কথা উঠেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির হস্তক্ষেপে বিলুপ্ত হতে চলেছে এসিসি। তবে এখন আরো ঢেলেই সাজানো যাচ্ছে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।










