চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসিএ’র প্রস্তাব প্রত্যাখান, ক্রিকেট অস্ট্রেলিয়ার সংকট বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A

খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে আলোচনার জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) দেয়া আনুষ্ঠানিক মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভের।

ইএসপিএন-ক্রিকইনফোর মাধ্যমে অস্ট্রেলিয়া বোর্ডের কাছে একটি চিঠি দিয়েছিলেন এসিএ প্রেসিডেন্ট গ্রেগ ডায়ার। ওই চিঠিকে ‘অসাধারণ’ বললেও প্রস্তাব প্রত্যাখ্যান করেন পিভের। মধ্যস্থতার এই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সংকট আরও বাড়বে।

পিভের বলেছেন, সিএ’র বর্তমান অফারের উপর ভিত্তি করে প্রথমে আলোচনা না করেই খেলোয়াড় সমিতি মধ্যস্থতার অনুরোধ করেছে। সিএ’র কাছে পাঠানো চিঠিতে পূর্বশর্ত রাখাটা অগ্রহণযোগ্য বলেও মন্তব্য তার।

পিভের প্রত্যাখ্যান ক্রিকেটারদের কাছে পাঠানো বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের চিঠির হুমকির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওই চিঠিতে সাদারল্যান্ড বলেছিলেন, চুক্তিতে সই না করলে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর বেতন দেয়া হবে না ক্রিকেটারদের।

সাদারল্যান্ডের হুমকির পাল্টা হুমকি দিয়েছেন ক্রিকেটাররাও, প্রয়োজনে অ্যাশেজ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন তারা।

পিভের জানান, গত সপ্তাহে জেমস সাদারল্যান্ডের চিঠিতে বলা হয়েছে, আলোচনার জন্য প্রস্তুত হওয়ার আগেই এসিএর কিছু নির্দিষ্ট পূর্বনির্ধারিত দাবি পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Reneta

তবে আমি নিশ্চিত এটি নিয়ে আরও বেশি গঠনমূলক আলোচনা করতে হবে।

পিভের ভাষায়, বর্তমান পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব যথাযথ নয়, তবে খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাবোধ থাকা সত্ত্বেও বলছি বর্তমান মাপকাঠি ভাঙা প্রয়োজন এবং এমন একটি প্রক্রিয়ায় কাজ করা উচিত যা অবশেষে ভাল বিশ্বাসযোগ্য আলোচনা শুরু করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে।

ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব শুরু হয় বেতন-ভাতা নিয়ে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের রাজস্বের একটা অংশ পেয়ে থাকেন। গত প্রায় ২০ বছর ধরেই চলে আসছে এই ধারা। নতুন প্রস্তাবিত চুক্তিতে সেটিতে বদল আনা হয়েছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবে। এরপর থেকেই শুরু হয় দ্বন্দ্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT