চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব কিছুই আমার ভাইকে ফিরিয়ে দেবে না: টেরেন্স ফ্লয়েড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফ্লয়েড

যখন টেরেন্স ফ্লয়েড যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে তার ভাই জর্জ ফ্লয়েডের স্মৃতিসৌধে পৌঁছান, তখন তিনি এতটাই আবেগাক্রান্ত ছিলেন যে তার দুপাশে দু’জন ছিলো। এক পর্যায়ে তারা তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন। টেরেন্স বলেন, এসব কোনো কিছুই তার ভাইকে ফিরিয়ে দেবে না। তাই সহিংসতা না করারও আহ্বান জানান তিনি।

জর্জ ফ্লয়েড টেক্সাসের এক ধর্মীয় পরিবারের সদস্য ছিলেন। তাই টেরেন্স ফ্লয়েড ফুল, বিক্ষোভ চিহ্ন, মোমবাতি ও বেলুনের মধ্যেই নতজানু হয়ে বসে পড়েন, কাঁদেন এবং ভাইয়ের জন্য প্রার্থনা করেন। কিছু দূরেই সাদাকালো প্ল্যাকার্ডে একজন জর্জ ফ্লয়েডের শেষ বাক্য, ‘আমি শ্বাস নিতে পারছি না’ লিখে উঁচিয়ে ছিলো। এমনকি টেরেন্সের মাস্কেও জর্জ ফ্লয়েডের ছবি আর এই শেষ বাক্যটা লেখা ছিলো।

হঠাৎ ভীড়ের মধ্যে থেকে শব্দ আসে হাটু গেঁড়ে বসুন। অন্তত ৫০ জন সেভাবে বসেও। পরে টেরেন্স বলেন, প্রথমত আমি এখানে কোনো কিছু উড়িয়ে দিতে আসিনি, আমার সম্প্রদায়কে বিভ্রান্ত করতে আসিনি। তাহলে আপনারা সবাই কী করছেন? কেননা কোনোকিছুই আমার ভাইকে ফিরিয়ে আনবে না। তাই চলুন অন্য কোনো পথ বেছে নিই। আমাদের কণ্ঠ কাজ করবে না, এমন ভাবা বন্ধ করি এবং ভোট দিই। আমরা অনেকে একসাথে আছি আর এটা আমরা একসাথেই শান্তিপূর্ণভাবে করবো। এরপরে টেরেন্স ফ্লয়েড একটি গান করেন, ‘বাম দিকে শান্তি আর ডান দিকে ন্যায়বিচার।’

ফ্লয়েড সবাইকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানান এবং তার ভাইয়ের মৃত্যুর ন্যায়বিচার প্রাপ্তির জন্য চাপ দিতে অনুরোধ জানান। তিনি বলেন, তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে জড়িত চার অফিসারের মধ্যে একজনকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে।

গত ২৫ মে মিনেয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

Reneta

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

এরপরই যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরে এই ঘটনায় শুরু হয় বিক্ষোভ। অন্তত ৩০ শহরে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। ফলে কারফিউ জারি করা হয় বেশ কিছু শহরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ ফ্লয়েডবিক্ষোভমৃতমৃত্যুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকাল: ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব

পরবর্তী

আগামী ১১ জুন বা‌জেট অধি‌বেশন

পরবর্তী
বাজেট

আগামী ১১ জুন বা‌জেট অধি‌বেশন

গণপূর্ত অফিস ভাংচুরের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় জিডি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT