চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষার প্রশ্নে ডাক্তারকে ‘লোভী’ বলায় সরব ফেসবুক, চিকিৎসকদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নের সৃজনশীল অংশে ডাক্তারকে ‘লোভী’ হিসেবে উপস্থাপনের জন্য দেশের ডাক্তারি পেশা নিয়ে আলোচনা এবং এই পেশা সংশ্লিষ্টদের পাল্টা প্রতিক্রিয়ায় সরব সামাজিক মাধ্যম।

‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পেছনে ছুটতেন… অর্থ উপার্জনই তার একমাত্র নেশা।’

আজকে এসএসসি পরীক্ষার বাংলার সৃজনশীল অংশে এমন একটা প্যারা দিয়ে কয়েকটা প্রশ্ন করা হয়েছে।

আর এতেই ডাক্তারদের নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্নপত্রে ডাক্তারি পেশা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে অভিযোগ করে নিন্দা জানিয়েছে চিকিৎসকদের এক পক্ষের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। এই ধরণের ‘বিভ্রান্তি’ ছড়ানোদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।

স্বাচিপ-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তরুণ প্রজন্মেও কাছে এরকম মিথ্যা, বানোয়াট,কুরচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়।
এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে স্বাচিপ।

চিকিৎসা পেশা নিয়ে এমন প্রশ্নে ব্যাথিত হয়েছেন চিকিৎসা পেশার সেবার দিককে প্রাধান্য দেয়া সাংবাদিক শরিফুল হাসান।

Reneta

ফেসবুকে তিনি লিখেছেন,‘বিষয়টা আমায় বেশ আহত করেছে। কারণ সব পেশায় ভালো মন্দ লোক আছে। এই যে ভালো মন্দ থাকবে এটাই স্বাভাবিক। আমার সাংবাদিকতা পেশায় তো খারাপের জয়জয়কার। বিভিন্ন সময়ে আমি সাংবাদিকতাসহ এই খারাপ লোকেদের নানা অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছি। এর মধ্যে ডাক্তাররাও ছিলেন। তবে ডাক্তারদের প্রতিটা লেখায় বলেছি খারাপের পাশাপাশি ভালোরাও আছেন।

আমি চাই খারাপদের হটিয়ে ভালোদের জয়জয়কার হোক। আজ সকালেও ডাক্তার সাব্বিরের আত্মসমালোচনার প্রশংসা করে বলেছি ডাক্তাররা তাদের হারানো গৌরব ফিরে পাক। কিন্তু কোমলমতি শিশুদের প্রশ্নপত্রে যেভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে সেটা ঠিক হয়নি।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লোভী ডাক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT