চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসিতে ঢাকা বোর্ডে সেরা শিক্ষার্থী কারা?

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৩:৪৮ অপরাহ্ণ ১১, মে ২০১৮
শিক্ষা
A A

এ বছর এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে একে হাইস্কুলের ফাহমিদা বানু। আর দ্বিতীয় উদয়ন স্কুলের সাদমান আবরার খান।

গাইড বই নয় বরং বোর্ডের পাঠ্য বই এবং কোচিংয়ের চেয়ে স্কুলের লেখাপড়ার ওপরই বেশি নির্ভরশীল ছিল এ দু’ই শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার পর, মেধা তালিকার শীর্ষে অবস্থান করা শিক্ষার্থীদের এই মেধা তালিকা পাওয়া গেছে।

২০০১ সাল থেকে এসএসসি আর ২০০৩ থেকে এইসএসসি পরীক্ষায় গ্রেডিং পদ্ধতির প্রচলন হয়। ওই বছর থেকেই বোর্ডের মেধা তালিকায় স্থান পাওয়া শীর্ষ ২০ শিক্ষার্থীর তালিকা বন্ধ হয়ে যায়।

প্রথম কয়েক বছর জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশ কম হলেও কয়েক বছরের মধ্যেই তা লাখ ছাড়িয়ে যায়। জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীরা সবাই সেরা। তবে সেরাদের সেরার তালিকা কখনো প্রকাশ করেনি মন্ত্রণালয়।

তবে চ্যানেল আইয়ের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে শিক্ষা  মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডে দফায় দফায় আবেদন করেও বোর্ডের শীর্ষ মেধাবীদের নাম জানা যায়নি।

এ বছর আবারও আবেদন করলে ঢাকা শিক্ষা বোর্ড মন্ত্রণালয়ের নির্দেশে চ্যানেল আইয়ের কাছে শীর্ষ ৬ জনের তালিকা প্রকাশ করে।

Reneta

ঢাকা শিক্ষা বোর্ডে ৫ লাখ ৩০ হাজার চারশ’ ২২ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে শ্যামপুরের একে হাই স্কুলের ফাহমিদা বানু। ১৩শ’ নম্বরের মধ্যে সে ১২শ’ ৫৪ নম্বর পেয়েছে।

আর উদয়ন বিদ্যালয়ের সাদমান আবরার খান হয়েছে দ্বিতীয়। সে পেয়েছে ১২শ’ ৪৬ নম্বর।

প্রথম হওয়া ফাহমিদা চিকিৎসক হতে চায়। আর সাদমানের ইচ্ছে প্রকৌশলী হওয়া। দুজনই মনে করে, বোর্ডগুলোর শীর্ষ মেধাবীদের তালিকা প্রকাশ করা উচিত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা শিক্ষা বোর্ড
শেয়ারTweetPin2

সর্বশেষ

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT