চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই খাতে নতুন উদ্যোক্তা কমার কারণ কী?

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৫৮ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন উদ্যোক্তা ও গ্রামে এসএমই খাতে ঋণ কমেছে। চলতি বছরের প্রথম ৩ মাসে নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে প্রায় ১৭ শতাংশ। অন্যদিকে গ্রামে ঋণ কমেছে ১ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের জানুয়ারি-মার্চভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শিক্ষিত বেকার যুবকদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগে যুক্ত হতে তাদের অর্থায়নে ব্যাংকগুলোকে বিভিন্ন উপায়ে উৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রামীণ উন্নয়নে সরকারও নিয়েছে নানা পরিকল্পনা। এমন পদক্ষেপের পরও নতুন উদ্যোক্তা ও গ্রামে এসএমই ঋণ কমেছে।

কিন্তু এত পদক্ষেপের পরও এসএমই খাতে নতুন উদ্যোক্তা কমার কারণ কী?

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: দুই কারণে নতুন উদ্যোক্তা কমতে পারে। যেমন- এক, অত্যধিক খেলাপির ঋণের কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। এ কারণে অনেক ব্যাংক উদ্যোক্তাদের ঋণ দিতে পারছে না।

দুই. গ্রাহকেরা স্টক মার্কেটে যাচ্ছে না। এ কারণেও নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না।

Reneta

সংশ্নিষ্টরা জানান, নগদ টাকার সংকটে ব্যাংকগুলো পুরাতন গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। সেজন্য নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কমেছে। একই কারণে ব্যাংকগুলোর গ্রামীণ এসএমই ঋণও কমেছে।

তবে নানা সংকটের মধ্যেও সামগ্রিকভাবে এসএমই ঋণ বৃদ্ধিকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তারল্য পরিস্থিতি ভালো হলে এ সংকট কেটে যাবে বলে তারা আশা করছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৩ মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ১ লাখ ৮৭ হাজার ৫০৬ উদ্যোক্তাকে ঋণ দিয়েছে। এসব উদ্যোক্তাদের মাঝে মোট ঋণ বিতরণ করা হয়েছে ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। কিন্তু আগের বছরের একই সময়ে ১ লাখ ৬৬ হাজার উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়েছিল। এবং তাদেরকে দেয়া ঋণের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪২০ কোটি টাকা। সার্বিকভাবে এবারে ঋণ বিতরণ বেড়েছে ৮৬৮ কোটি টাকা।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩০ হাজার ৫২০ নতুন উদ্যোক্তাকে ঋণ দেয়া হয়েছে ৫ হাজার ৪৭৭ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ৪৫ হাজার ৫২১ নতুন উদ্যোক্তার মাঝে বিতরণ করা হয়েছিল ৬ হাজার ৫৮৭ কোটি টাকা। এ হিসাবে এবারে নতুন উদ্যোক্তাদের ঋণ কমেছে ১ হাজার ১১০ কোটি টাকা, যা ১৬ দশমিক ৮৫ শতাংশ। উদ্যোক্তার সংখ্যা কমেছে ১৫ হাজার।

অন্যদিকে, বছরের প্রথম ৩ মাসে ৫৭ হাজার ৬শ’ গ্রামীণ উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে ৮ হাজার ২৫৩ কোটি টাকা। আগের বছর ৫১ হাজার ৭৫১ উদ্যোক্তাকে দেওয়া হয়েছিল ৮ হাজার ৩৫৫ কোটি টাকা।

এ হিসাবে গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ কমেছে ১০২ কোটি টাকা।

অবশ্য জামানতবিহীন ঋণ বিতরণ আগের তুলনায় বেড়েছে। প্রথম ৩ মাসে ৪৩ হাজার ৭৬০ উদ্যোক্তাকে জামানত ছাড়া ৫ হাজার ৭১৬ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আগের বছরের একই সময়ে ৪৩ হাজার ৫৩৩ উদ্যোক্তা পেয়েছিলেন ৪ হাজার ৯১৬ কোটি টাকার ঋণ। এ হিসাবে এবার জামানত ছাড়া ঋণ বেড়েছে ৮০০ কোটি টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণএসএমইব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT