চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই ঋণ বিতরণে যুক্ত হলো আরো ১০ প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য (এসএমই) ঋণ বিতরণ বাড়াতে নতুন করে আরও ৬ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় নতুন এই ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়।

এর আগে এসএমই ঋণ বিতরণ করতো ১২ ব্যাংক ও সাত আর্থিক প্রতিষ্ঠান। নতুন ১০ টি নিয়ে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ২৯টি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প (এসএমইডিপি-২) তহবিল হতে পুনঃঅর্থায়ন গ্রহণের লক্ষ্যে এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

ফলে এসএমই খাত উন্নয়নে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে এখন ১৮ ব্যাংক ও ১১ আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ করতে পারবে। আগে চুক্তি আওতায় ছিল ১২ ব্যাংক ও সাত আর্থিক প্রতিষ্ঠান।

নতুন চুক্তি করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথউস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। এছাড়াও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্সিং, ন্যাশনাল ফাইন্যান্স এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং সিটি কর্পোরেশনের বাইরে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত উন্নয়নের উদ্দেশ্যে আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলটির যৌথ অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার।

Reneta

অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম বলেন, এসডিজি অর্জনে এসএমই খাতে ঋণ প্রদানকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যা ধনী-দরিদ্র ও আঞ্চলিক বৈষম্য কমানো, নারী পুরুষের সমতা বিধান ও নারীর ক্ষতমায়নে কার্যকর ভূমিকা রাখবে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবুল বশর, উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ আবুল হাসেম, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণএসএমইবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT