চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং আইডিই 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১০, জুন ২০২২
অর্থনীতি
A A

ব্র্যাক ব্যাংক এবং ইউএসএআইডি-এর ডেভেলপমেন্ট পার্টনার – আইডিই (iDE) – এসএমই উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ডিজিটাল ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কে জানার পরিধি সম্প্রসারিত করে সুযোগ সৃষ্টি করবে। এর ফলে উদ্যোক্তাদের ঋণ আবেদন করার প্রস্তুতি ত্বরান্বিত হবে।

ব্র্যাক ব্যাংক এবং আইডিই সম্প্রতি কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল শিল্পের এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।

আইডিই ব্র্যাক ব্যাংক-এর জন্য কাস্টমাইজড স্ক্রিনিং, ক্রেডিট স্কোরিং টুলস এবং কর্মকর্তাদের প্রশিক্ষণে ও কাজ করবে। এই অংশীদারিত্বের মধ্যে আছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এমএসএমই) এবং ডিলারদের জন্য আর্থিক সক্ষমতা উন্নয়ন, ঋণের আবেদন এবং ঋণ বিতরণের বিষয়ে কর্মশালার আয়োজন করা। এক বছর মেয়াদী এই প্রকল্পটি বগুড়া, যশোর ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত আছে।

ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইডিই সিএসআইএসএ-এমইএ-এর ভাইস প্রেসিডেন্ট-এশিয়া দীপক ধোজ খাদকা ঢাকায় আইডিই বাংলাদেশ অফিসে গত ২৯ মে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব স্মল বিজনেস – ওয়েস্ট নজরুল ইসলাম, হেড অব স্মল বিজনেস – ইস্ট আলমগীর হোসেন; হেড অব মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এগ্রিকালচার ফাইন্যান্স এস এম সাইফুল ইসলাম, হেড অব আন্ডাররাইটিং আরিফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার – ক্রেডিট অ্যান্ড পোর্টফোলিও অ্যানালাইসিস শামসুজ্জামান এবং প্রজেক্ট ম্যানেজার ফরহাদ আহমেদ।

আরও উপস্থিত আইডিই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর – প্রোগ্রাম সরোজা থাপা, টিম লিডার এলিজাবেথ লাহিফ, প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, ইন্টারভেনশন ম্যানেজার আহমেদ শিহাব জামতান এবং সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট – অ্যকসেস টু ফাইন্যান্স তানজিলা তাজরিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT