চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের জায়গায় আইপিএল, মানবে না পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপের সূচির জায়গায় যদি আইপিএল আয়োজন করা হয় তাহলে কঠিন বাধা দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারিই দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। বলেছেন, কেবলমাত্র জনস্বাস্থ্যের ঝুঁকি থাকলেই সূচি বদল মেনে নেয়া হবে, নইলে নয়!

‘আমাদের অবস্থান পরিষ্কার, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন হবে। কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি থাকলেই সূচি বদল সম্ভব। এশিয়া কাপের জায়গায় আইপিএল আয়োজন কোনোভাবেই মেনে নেয়া হবে না।’ এমনই বলেছেন ওয়াসিম।

‘আমি শুনেছি যে, এশিয়া কাপ নভেম্বর-ডিসেম্বরে পিছিয়ে দেয়া হতে পারে। কিন্তু আমাদের জন্য সেটা সম্ভব না। যদি কেবলমাত্র একটা দেশের জন্য আয়োজন পেছাতে হয়, আমরা তাতে কোনভাবেই সমর্থন দিতে পারি না।’

ওয়াসিম জানিয়েছেন, নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে আতিথ্য দেয়ার পর নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সুতরাং, তাদের পক্ষে সেসময়ে এশিয়া কাপে খেলা সম্ভব না।

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বছরের শেষদিকে অবস্থা ভালো হলে সেই আয়োজনটা সম্পন্ন করতে চায় বিসিসিআই। ওয়াসিম জানিয়েছেন, বৃহস্পতিবারের সভায় ভারত এ বিষয়ে কোনো আলোচনাই তোলেনি।

অক্টোবরে হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া একাধিক বিকল্পের কথা তুললেও টুর্নামেন্ট পিছিয়ে দেয়া কিংবা অন্যদেশে সরিয়ে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা তোলেনি জানিয়েছেন ওয়াসিম।

Reneta

‘খুব সম্ভবত টি-টুয়েন্টি বিশ্বকাপ দর্শকহীনভাবে আয়োজন হতে পারে। কারণ আমরা যদি সেই আসরে না খেলি তাহলে একেকটি দেশের দেড় থেকে দুই কোটি ডলার ক্ষতি হবে।’

বিশ্বকাপের ব্যাপারে প্রতি মাসে সবাইকে বিস্তারিত জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সবকিছুর পর সামাজিক দূরত্ব ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনার ব্যাপারে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছে দেশটি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে পক্ষে-বিপক্ষে মত পড়েছে বলেও জানিয়েছেন ওয়াসিম, ‘কিছু দেশ চায় টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল হোক। কিছু দেশ আবার তা চায় না। তবে সবাই রাজী হয়েছে যে, আগামী কয়েকমাস সবশেষ অবস্থা পর্যালোচনা করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নির্ধারণ হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০এশিয়া কাপ-২০২০পাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT