চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপেও ‘বিশ্বকাপে’ চোখ টাইগার যুবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়ে গেছে। শনিবার নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসতে যাওয়া যুব বিশ্বকাপকে সামনে রেখে জয়ের পাশাপাশি নিজেদের গুছিয়ে নিতেও এশিয়া কাপের মঞ্চকে কাজে লাগাতে চায় টাইগার যুবারা।

শনিবার মালয়েশিয়ার রয়েল সেলেনগর ক্লাব মাউন্ট কিয়ারাতে বাংলাদেশ সময় সকাল ৭.৩০ মিনিটে মাঠে নামবে টাইগার অনূর্ধ্ব-১৯ যুবারা।

সাইফ হাসানকে অধিনায়ক করে গত বুধবার মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দেশটির কিনরারা স্টেডিয়ামে অনুশীলনে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে সাইফ-আফিফরা।

মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিনদের সিনিয়র হয়ে যাওয়ার পর একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৩-২এ সিরিজ হারার সময়ে ব্যাটিং প্রদর্শনী ছিল হতাশার। এশিয়া কাপে তাই দল গুছিয়ে ওঠাই প্রধান লক্ষ্য বাংলাদেশের। দেশ ছাড়ার আগে জানানো হয়েছে তেমনই।

নতুনদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে দলে আছেন সাইফ, পিনাক ঘোষরা। প্রথম জনের ঘাড়ে দলের নেতৃত্বের ভার। তার দেখানো পথেই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মত বড় দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাবে যুবারা।

নেপাল ম্যাচের পরদিনই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। ১৪ নভেম্বর গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে টাইগার যুবারা। ১৬ ও ১৭ নভেম্বর হবে সেমি-ফাইনাল। ১৯ নভেম্বর ফাইনাল।

Reneta

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), নাঈম হাসান, পিনাক ঘোষ, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ রকিব, রবিউল হক, হাসান মাহমুদ, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নাঈম শেখ, শাকিল হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT