চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার বাজার ধরতে সিরি আ’তে সময় পরিবর্তনের ডাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ন ২১, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ছয়টি দল যে পরিমাণ রেভিনিউ অর্জন করেছে, তার ধারে কাছেও যেতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই না পারার অন্যতম একটি কারণ ম্যাচ শুরুর সময়। বিশেষ করে এশিয়াতে। যেখান থেকে রেভিনিউয়ের এক বড় অঙ্ক আসে ইপিএলের।

তাই এশিয়ার বাজার ধরতে সিরি আ’ কর্তৃপক্ষকে ম্যাচ শুরুর সময় পরিবর্তনের আর্জি জানিয়েছে জুভেন্টাস। শনিবার থেকে শুরু হবে ইতালিয়ার এ লিগের নতুন মৌসুম। প্রথম দুই সপ্তাহে যে ম্যাচগুলো হবে তার বেশিভাগই শুরু হবে এশিয়া, বিশেষ করে চীনা স্থানীয় সময় গভীর রাতে বা তারও পরে।

জুভেন্টাসের প্রধান রাজস্ব কর্মকর্তা জর্জিও রিচি বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘আমাদের দেশীয় এবং বৈশ্বিক দর্শকদের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পেতে হবে। সেই অর্থে প্রিমিয়ার লিগ এবং সিরি আ’র মধ্যে পার্থক্য বিশাল।’

ইতালির শীর্ষ ক্লাবগুলো দীর্ঘকাল ধরে চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের বাজার সম্ভাবনা সর্বাধিকতর করার জন্য আরও বেশি ম্যাচ দিনের প্রথমভাগে শুরুর জন্য তাগাদা দিয়ে আসছে। বড় ক্লাবগুলো ইতালিয়ান সিস্টেম বিশ্বাস করে না, যারা প্রতিটি ম্যাচ সন্ধ্যার দিকে আয়োজন করে বিশ্বব্যাপী তাদের ‘ব্র্যান্ড বিক্রি’ করতে সহায়তা করবে বলে মনে করে।

বর্তমান পরিস্থিতি দেখে জুভেন্টাস হতাশ। কারণ, ক্লাবটি মনে করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বাণিজ্যিক বাজারকে বিশাল করার জন্য যেখানে ঝুঁকছে, সেখানে ইতালি হাঁটছে উল্টো পথে।

চলতি বছরের মার্চে সিরি আ’ প্রেসিডেন্ট গায়েতানো মিকিচি বলেছিলেন, পরের তিন বছরের মধ্যে চীনে সিরি আ’র ম্যাচ আগে দেখানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, তবে সেই টাইমস্কেলে এমনটি হওয়ার সম্ভাবনা কম ছিল।

Reneta

‘ডিলয়েটর ফুটবল মানি লিগ’ জানুয়ারিতে যে ধনী ক্লাবের নাম প্রকাশ করে তাতে দেখা যায়, শীর্ষ ২০ ক্লাবের মধ্যে টানা আটবার ঘরোয়া ট্রফি জেতা জুভেন্টাস আছে ১১তম স্থানে।

১৯৯৬ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার জন্য মরিয়া জুভরা আক্রমণাত্মক বাণিজ্যিক কৌশল নিয়েছে এবং প্রথম ইতালিয়ান ক্লাব হিসেবে এশিয়ায় (হংকং) অফিসও খুলেছে।

পরিকল্পনার অংশ হিসেবে হাই-প্রোফাইল খেলোয়াড়ও কেনা শুরু করেছে জুভেন্টাস। গত মৌসুমে ৯৯.২ মিলিয়ন পাউন্ডে রিয়াল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার পর এ দলবদল উইন্ডোয় আয়াক্স থেকে নেদারল্যান্ডসের উঠতি তারকা ম্যাথিয়াস ডি লিটকে কিনেছে তারা।

টানা আটবারসহ মোট ৩৫বার সিরি আ’ ট্রফি জিতেছে জুভেন্টাস। আর গত ২৩ বছরে পাঁচবার খেলেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দল আগে হংকংয়ে অফিস খুলেছে। যার মধ্যে আছে ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটি। জুভেন্টাসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ফেডেরিকো পালোম্বা বলেছেন, এটি এমন একটি অঞ্চল যেখানে ‘প্রবৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে’।

গত বছর রোনালদো ক্লাবে যোগ দেয়ার পর জুভেন্টাস সমীক্ষা চালিয়েছে দেখেছে, তাদের বিশ্বব্যাপী ফ্যানবেস ১৬% এবং তাদের ‘ডিজিটাল কমিউনিটি’ অনেক বৃদ্ধি পেয়েছে। ওয়েইবোসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ৫৯% হারে ৮১ মিলিয়ন বেড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT