চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশের আগ্রহ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এক বছর ধরে জাতীয় পুরুষ ফুটবল দল মাঠের বাইরে। সুযোগ ছিল ২০১৮ সালের এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলকে খেলানোর। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, পুরুষদের ইভেন্ট এড়িয়ে নারী ফুটবলে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০১৮ সালের ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের পরবর্তী আসর। বাংলাদেশ এবার ৯ থেকে ১০টি ডিসিপ্লিনে অংশ নিতে পারে।

বিওএ’র নির্বাহী সভায় কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র শুটিং, নারী ফুটবল, নারী কাবাডি, অ্যাথলেটিক্স, সুইমিং, রেসলিং, বিচ ভলিবল, ব্রিজ এবং গলফে অংশ নেয়া হবে।

প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকাল চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা।

পুরুষ ফুটবলের পাশাপাশি পুরুষ কাবাডি ইভেন্টেও অংশ নিতে চাচ্ছে না বাংলাদেশ।

বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বয়স ভিত্তিক ফুটবলে মেয়েরা ভালো করায় আমরা তাদের দিকে গুরুত্ব দিচ্ছি।’

Reneta

২০১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ তিনটি পদক পায়। নারী ক্রিকেটে সিলভার, ব্রোঞ্জ ছেলেদের ক্রিকেটে এবং নারী কাবাডিতে। ওই বছর ফুটবলও খেলেছিল বাংলাদেশ।

জাকার্তায় ক্রিকেট আয়োজন করা সম্ভব নয়। তাই এবার ক্রিকেট বাদ রাখা হয়েছে।

এশিয়ান গেমসের এবারের আসরে ৫৩ ডিসিপ্লিনে ৩৯টি খেলা থাকবে। মোট ইভেন্ট হবে ৪২৬টি।

বিওএ’র এমন সিদ্ধান্তে বাফুফে কর্মকর্তারা কিছুটা বিস্মিত। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘তারা বললেই হবে না। অবশ্যই আমাদের পুরুষ দল যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT