কণ্ঠশিল্পী ঐশীর ‘দিনে দিনে’ শিরোনামের গানের ভিডিও ইউটিবে এসেছে। গত বৃহস্পতিবার ইউটিউবে লেজার ভিশনের চ্যানেলে গানটি প্রকাশ হয়। আধুনিক ঘরানার এই গানের কথা আর সুর সংগ্রহ করা হলেও এর সংগীত পরিচালনা করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন জেকে। মিউজিক ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন হাসান মেহেদি।
বেলাল খান বলেন, ‘গানটির কথা ও সুর চমৎকার। এর আগেও গানটি অনেক শিল্পী গেয়েছেন, কিন্তু ঐশীর কণ্ঠে গাওয়া গানটির সঙ্গে একটু পার্থক্য আছে। প্রথমত গায়কী, দ্বিতীয়ত মিউজিকে নতুনত্ব। গানের ভিডিও নির্মাণ করা হয়েছে একটু ভেবে চিন্তেই। সব মিলিয়ে গানের ভিডিওর উপস্থাপনা ছিল চমৎকার। আশা করছি, শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে গানটি।’
ঐশী বলেন, ‘গানের কথা চমৎকার। এজন্য বেলাল ভাইকে বললাম, গানটি আমার কণ্ঠে গাইব। তিনি রাজি হলেন। তারপর তৈরি হলো গানটি। গানের ভিডিওটিও চমৎকার হয়েছে।’
ছবি : সংগৃহীত








