আমরা যদি এলিয়েনদের খুঁজতে থাকি কিংবা তাদের পাঠানো সংকেতের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করি তাহলে তারা একটা সময় তারা আমাদের ধ্বংসের কারণ হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং।
আলোচনার শুরুটা গত মাসের শেষের দিকে। ৩০ আগস্ট ৯৪ আলোকবর্ষ দূরের একটি তারকা থেকে পৃথিবীতে শক্তিশালী সংকেত ধরা পড়ার খবর প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে মহাকাশ গবেষক মহলে। অবশ্য তখন অনেক জ্যোর্তিবিজ্ঞানীই এটিকে ভিনগ্রহের এলিয়েনদের পাঠানো কোনো সংকেত নয় বরং পৃথিবীতেই সংকেতটির উৎস বলে যুক্তি দেখিয়েছিলেন।
হকিং মনে করেন: আমরা যদি কখনও এলিয়েনের মুখোমুখি হই; সেটা কলম্বাসের সঙ্গে রেড ইন্ডিয়ানদের মুখোমুখি হওয়ার মতোই ঘটনা হবে। কেননা, আমাদের পাঠানো কোনো মেসেজ যে এলিয়েনরা পড়তে পারবে। তারা নিশ্চিত ভাবেই আমাদের থেকে কয়েক মিলিয়ন বছর অগ্রসর।
তারা হয়তো আমাদের প্রথমেই মেরে ফেলার চিন্তা করবে না! কিন্তু আমাদেরও উচিত হবে না রেড ইন্ডিয়ানরা যে পরিস্থিতির মধ্যদিয়ে গেছে ঐসময়টা বেছে নেওয়া। তারা অবশ্যই আমাদের থেকে অধিক শক্তিশালী হবে এবং কিছুদিনের মধ্যেই আমাদের অপ্রয়োজনীয় বলে মনে করতে থাকবে। ঠিক তখনই আমাদের বিপন্নতার সম্ভাবনা দেখা দেবে।
এবারই প্রথমবারের মতো এলিয়েনদের সঙ্গে যোগাযোগে সতর্কতার কথা বললেন হকিং………এর আগে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও মানব সভ্যতার জন্য ক্ষতিকর বলে মত প্রকাশ করেন বিজ্ঞানের ইতিহাসে অন্যতম সেরা এ পদার্থবিজ্ঞানী।








