সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে ১৬ আগস্ট। আর যানজট নিরসনে আরো দু’টি রুটে এমআরটি নির্মাণ করবে সরকার।
সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দু’টি প্রকল্পেই জাপান সহযোগিতা করতে রাজি হয়েছে।
এছাড়াও জাপান সরকারের কাছে যমুনা নদীর তলদেশে ১৩ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।






