চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলগার-ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের পাল্টা তোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা, ৬৪ রানে ৪টি। চোখ রাঙাচ্ছিল ফলোঅন। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ডিন এলগার ও কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে কথা বলেছে ভারতের চোখে চোখ রেখে।

বিশাখাপত্তম টেস্টের প্রথম ইনিংসে ৫০২ রান তুলে ইনিংস ছেড়েছিল ভারত। জবাবে ১১৭ রান দূরে আছে সাউথ আফ্রিকা। ৮ উইকেটে ৩৮৫ রান তুলে শেষ করেছে তৃতীয় দিন।

হাতে ৭ উইকেট নিয়ে ৩৯ রানে নতুন দিন শুরু করা সাউথ আফ্রিকা প্রথম সেশনের মধ্যভাগে হারায় ১৮ রান করা টেম্বা বাভুমাকে। ফলোঅন এড়াতে তখনো প্রয়োজন ২৩৮ রান।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে চাপ কিছুটা কমিয়ে আনেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ডিন এলগারের সঙ্গে পঞ্চম উইকেটে তোলেন ১১৫ রান।

তবে ৫৫ রান তোলার পর রবিচন্দ্র অশ্বিনের বলে পূজারাকে ক্যাচ দিয়ে ডু প্লেসিস সাজঘরে ফিরলে ফের চাপে পড়ে সফরকারীরা। দলের রান তখন ১৭৮। ফলোঅন এড়াতে তখনো প্রয়োজন ১২৪। শেষ স্বীকৃত ব্যাটসম্যান বলতে এলগারের সঙ্গে ক্রিজে নতুন ডি ককই শেষ ভরসা।

চাপের মুখে ঘুরে দাঁড়িয়ে পরে লড়াকু ইনিংস খেলেছেন এলগার-ডি কক। ষষ্ঠ উইকেটে গড়েছেন ১৬৪ রানের জুটি। দুজনের ১০০ রান এসেছে ১৫৬ বলে।

Reneta

ডি কক ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলেও ধৈর্যশীল এক ইনিংস খেলেছেন এলগার। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৭৫ বলে খেলে। অন্যদিকে ডি কক সেঞ্চুরি পেয়েছেন ১৪৯ বলে।

শেষ বিকেলে এসে সেই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। ক্যাচে এলগারকে ফেরান পূজারা। ২৮৭ বলে ১৬০ রানে থামে প্রোটিয়া ওপেনারের ১৬০ রানের ইনিংসটি। ১৮ চারের সঙ্গে ইনিংসে ছিল ৪ ছক্কার মার।

এলগার ফেরার পর আরও ২ উইকেট হারায় আফ্রিকানরা। যার মধ্যে আছে ডি ককের উইকেটও। ১৬৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১১ রান তোলার পর অশ্বিনের বলে বোল্ড হন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ভারতের সেরা বোলার অশ্বিন। ১২৮ রান খরচায় ক্যারিয়ারে ২৬তম বারের মতো পেয়েছেন ৫ উইকেট। ২ উইকেট নিয়েছেন জাদেজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT