চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এর বাইরে আমরা কবে আসবো?

তামান্না সেতুতামান্না সেতু
৫:০৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশের সিনেমায় একই ধাঁচের কাহিনী নির্ভরতা আর অভিজ্ঞ অভিনেতাদের প্রতিভা কাজে না লাগানোর প্রবণতার উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংস্কৃতিক সংগঠন বাতিঘরের পরিচালক এবং সৃজনশীল প্রকাশনী পাললিক সৌরভের প্রধান নির্বাহী তামান্না সেতু।

তামান্না সেতু ফেসবুকে লিখেন, “ঈদের ৭ দিনের প্রোগ্রামে বাংলা সিনেমা দেখলাম মোটামুটি মনযোগ দিয়ে। শংখচীল ছাড়া রিমোট ঘুরিয়ে যেখানেই গেলাম একই দৃশ্য, একই ডায়লগ। নায়িকা ছুটছে পেছনে ভিলেন, নায়িকা “আয়ায়া…… বাঁচাও বাঁচাও” করছে। অথবা, ‘তুই আমার দেহ পাবি মন পাবি না’। এর বাইরে আমরা কবে আসবো?

কলকাতার সাথে মিলেও এই ধারার বাইরে কিচ্ছু চোখে পরে না। নায়িকার গায়ের কাপড় জামার পরিধি কমার ওপর সিনেমার আয়ের পরিধি বাড়ছে!

সব গানের সুর দৃশ্য এক! আমি মাঝে মাঝে কলকাতার গানের চ্যানেল দেখি সকালে। একটানা একঘন্টা গান শোনার পর মনে হয়, এতক্ষণ ধরে একটা গানই কেন হচ্ছে!!! কলকাতায় এখন সারা বছরে দুটো গান হয়। একটা হল, ‘কি করে তোকে বলব তুই যে আমার’ এই টাইপ সুর, দৃশ্য, কাপড়ের ডিজাইন, কোরিওগ্রাফ। আরেকটা হল ‘ পাগলু’ সুর ও দৃশ্য ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কালে ভদ্রে হাতে গোনা চার পাঁচটা গান হচ্ছে।

সে তুলনায় আমাদের এখানে আমার মনে হয়েছে কিছু ভাল কাহিনী নিয়ে কাজ হচ্ছে শুধু ‘আয়ায়া… বাঁচাও’ আর ‘দেহ পাবি মন পাবি না’ টাইপ ডায়লগ থেকে বের হতে পারলে আমরা ভাল করতাম।

Reneta

ভারতের সব থেকে বড় গুন হল, ওদের পরিচালকদের কাছে ওদের অভিনেতাদের বয়স বাড়ে না, অভিজ্ঞতা বাড়ে এবং ওরা সেই অভিজ্ঞতার ভরপুর ব্যবহার করে। তাই ওদের কাঁচা নায়ক নায়িকার অভিনয় ঢেকে দেয়ার জন্য সকল ছবিতেই কিছু অভিজ্ঞ অভিনেতার উপস্থিতির থাকে। যার কারণে গড়পরতা কাহিনীর ভেতরও এখনো কিছু অভিনয় দেখার ভাগ্য আমাদের হয়।

আমাদের এখানে অভিজ্ঞতার নাম বুড়িয়ে যাওয়া! বুড়ো অভিনেতা দিয়ে আমরা কাজ করাই না! তাই অভিনয় বলতে যা বোঝায় তা আমাদের দেখা হয় না।

আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি নায়ক রাজ্জাক ছলছল চোখে বলে, সে এখনো অভিনয় করতে চায় অথচ তার অভিজ্ঞতা মাথায় রেখে কোন স্ক্রিপ্ট লেখা হয় না।

আমাদের রাজ্জাক, সোহেল রানা, ফারুক, ববিতা, শবনম, কবরী এখনো জীবিত। চাইলে এদের যে কাউকে প্রধান চরিত্র করে একটা সিনেমা করা সম্ভব। রাজ্জাককে আমার অমিতাভ বচ্চনের তুলনায় প্রতিভাধর অভিনেতা মনে হয়েছে সবসময়। বুলবুল, আনোয়ার হোসেন মারা গেলেন। আমরা পরিনত বুলবুল বা আনোয়ার সাহেবের কাছ থেকে কিছুই রাখতে পারিনি। আনোয়ার কে বিরক্তিকর কাজের লোক বানিয়ে একটা মিনিমাম চরিত্র দিয়ে এই প্রতিভার অপব্যবহার করা হয়েছে! কি লজ্জা!

হয়তো এই ব্যথা রাজ্জাক ফারুক ববিতা চম্পার বেলাতেও রয়ে যাবে!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT