চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরিকসেন: বিশ্ব ফুটবলে এক পুনরুত্থানের নায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো চ্যাম্পিয়নশিপে ক্রিস্টিয়ান এরিকসেন যেদিন মাঠে জ্ঞান হারালেন, ক’জন ভেবেছিলেন আবারও স্বরূপে মাঠে ফিরবেন ডেনিশ মিডফিল্ডার। জীবন নিয়ে ফেরাই যেখানে ছিল সংশয়ে সেখানে ফুটবল খেলবেন এরিকসেন, এমন ভাবাটাও ছিল আকাশ-কুসুম!

সব হিসেব-নিকেশ, শঙ্কা-সম্ভাবনার খেরোখাতার ট্যালিকে ভুল প্রমাণ করেছেন ডেনমার্ক তারকা। শারীরিক অসুস্থতার অঙ্কের সমাধান মিলিয়ে ফিরেছেন মাঠে। ধরে রেখেছেন দুর্দান্ত ফর্ম। আন্তর্জাতিক, ক্লাব মিলিয়ে শেষ তিন ম্যাচে পেয়েছেন জালের দেখা। এরিকসেন যেন বিশ্বকে শুনিয়েছেন পুনরুত্থানের এক মহাকাব্যিক গল্প।

এরিকসেনের অনন্য প্রত্যাবর্তনের গল্প লেখাটা খুব সহজে হয়নি। ইউরো ২০২০ আসরের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছিল ডেনমার্ক। ম্যাচের ৪২ মিনিটে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান তিনি। পরে নানা শঙ্কা-আশঙ্কার পর হাসপাতালে নেয়া হয়।

এরিকসেনের অসুস্থতা বিমর্ষ করে দেয় ফুটবল বিশ্বকে। হাসপাতালেও তাকে যেতে হয় বাজে সময়ের মাঝ দিয়ে। হৃদরোগ থেকে মুক্তি পেতে শরীরে বসাতে হয় ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি)। যা হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করছে। কিন্তু আইসিডির কারণে সিরি আ’র আইনের বলি হন এরিকসেন। ডেনিশ তারকাকে মাঝ মৌসুমে বাতিল করতে হয় ইন্টার মিলানের সঙ্গে চুক্তি।

সেসব ছাপিয়ে ফুটবলে ফিরতে মরিয়া হয়ে ওঠেন এরিকসেন। শরীরের সঙ্গে লড়াই চালিয়ে জিতে যাওয়ার পর ফিরেছেন ফুটবল মাঠে। চলতি বছরের জানুয়ারিতে আধ-মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন ব্রেন্টফোর্ডের সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে ফের সুযোগ করে নেন জাতীয় দলে, সেই নেদারল্যান্ডসের বিপক্ষেই ফেরেন। প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ২৮৭ দিন পর ফিরে দ্বিতীয় মিনিটেই পেয়ে যান জালের দেখা।

গত বছরের ১২ জুন কিছুক্ষণের তরে যার জন্য থমকে দাঁড়িয়েছিল ফুটবল বিশ্ব, সেই এরিকসেনই বিশ্বের ফিরে আসার গল্পগুলোর অন্যতম নায়ক বনেছেন। নেদারল্যান্ডস, সার্বিয়ার বিপক্ষে গোল পাবার পাশাপাশি প্রিমিয়ার লিগে চেলসিকে বিধ্বস্ত করতেও রেখেছেন দারুণ ভূমিকা। একবার পেয়েছেন জালের খোঁজ।

Reneta

ছিলেন প্রাণশঙ্কায়, মাঠে ফিরে হয়ে উঠলেন দলের অন্যতম ভরসা। এরিকসেন যখন উড়ন্ত ফর্মে, ইউরোপীয় ফুটবলের শীর্ষ স্তরের কোনো ক্লাবে ফিরে আসাটাও হয়ত তার জন্য এখন কেবল সময়ের ব্যাপার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০এরিকসেনচেলসিডেনমার্কনেদারল্যান্ডসব্রেন্টফোর্ডলিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT