জাতীয় পার্টিতে সব বিভেদের অবসান হয়েছে উল্লেখ করে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর রওশন এরশাদ দলের চেয়ারম্যানও হতে পারবেন বলে তিনি জানান।
বুধবার রংপুর গঙ্গাচড়া উপজেলা চত্ত্বরে উপজেলা জাতীয় পার্টির জনসভায় এরশাদ এ ঘোষণা দেন।
এরশাদ বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে মাদক সমাজে ছড়িয়ে পড়েছে। দেশে বসবাসের পরিবেশ তৈরিতে মাদক, সন্ত্রাস, হত্যার বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম গড়ে তুলতে হবে।
এ সময় তিনি সমস্ত ইসলামী দলগুলোকে এক সাথে হয়ে জাতীয় পাটির সাথে জোট বাঁধার আহ্বানও জানান।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ অন্যরা।







